আপডেট : বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

আড়িয়ল বিলের চৈতালি কুমড়ের চাহিদা দেশ জুড়ে

মুন্সীগঞ্জের শ্রীনগরের আড়িয়ল বিলে উৎপাদিত বড় বড় সাইজের মিষ্টি কুমড়ার চাহিদা পুড়ো দেশ জুড়ে। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় আড়িয়ল বিলের কুমড়া একটু বেশিই বড় হয়। এই জাতের মিষ্টি কুমড়াকে ‘চৈতালী কুমড়’ নামে পরিচিত। গোল ও লম্বাকৃতির মিষ্টি কুমড়া ৮০ কেজির অধিক ওজন পর্যন্ত হয়ে থাকে। বর্তমানে আড়িয়ল বিলে উৎপাদিত বিশেষ এই মিষ্টি কুমড়ার ভরা মৌসুম চলছে। বিশাল বিশাল সাইজের মিষ্টি কুমড়ার বাজারজাত শুরু করেছেন স্থানীয় কৃষকরা। প্রতিদিন হাজার হাজার কুমড়া তুলে আনছেন কৃষকেরা। ১৫ থেকে ৪০ কেজি ওজনের মিষ্টি কুমড়ার পরিমাণ বেশী। স্থানীয় পাইকাররা কুমড়ার স্তুপ চুক্তিতে কিনে নিচ্ছেন। সেই ধারনা মতে প্রতি কেজি কুমড়ার দাম ধরা হচ্ছে ১৮-২০ টাকা। খোলা বাজারে প্রকার ভেদে যেকোন কুমড়ার কেজি বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকা করে। আড়িয়ল বিলের উৎপাদিত মিষ্টি কুমড়া এখনও জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় রয়েছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, কুমড়া তুলে মাথায় করে সড়কের পাশে স্তুপ করে রাখা হচ্ছে। আবার আড়িয়ল বিলের গভীরে থাকা অসংখ্য ভিটার কুমড়া আনা হচ্ছে ট্রলারে করে। গাদিঘাট বাজার সংলগ্ন ব্রীজের সামনে এসব কুমড়ার ট্রলার নোঙ্গর করে রাখা হচ্ছে। পাইকারদের সঙ্গে দরদাম ঠিক হলেই এসব কুমড়া ট্রাকে করে চলে যাবে ঢাকার কারওয়ান বাজার জানান সংশ্লিষ্ট কৃষকরা।
স্থানীয়রা জানায়, এবছরও শ্বেতি রোগের (মোজাইক ভাইরাস) আক্রমণে কুমড়ার ফলন কম হয়েছে। এ রোগের কারণে ৬/৭ বছর যাবত ফসলের কাঙ্খিত ফলন পাওয়া যাচ্ছে না। অপরদিকে শ্বেতির কারণে কুমড়ার আকার-আকৃতি অনেকাংশে ছোট হচ্ছে। আশানুরূপ ফলন ও বাজার মূল্য পেলে এজাতের কুমড়া চাষে অধিক লাভবান হওয়া যায়।
গাদিঘাট এলাকার কৃষকরা জানান, প্রতিবছর নিজস্ব বীজ থেকে বিশেষ এই কুমড়ার চাষ আবাদ করেন তারা। পরিপক্ক কুমড়া বাজারজাত শুরু করেছেন। শ্বেতি রোগ ও বৈরি-আবহাওয়ার কারণে কুমড়ার ফলন কম হয়েছে। কৃষকদের দাবি, সরকার যদি কৃষকদের জন্য পদক্ষেপ গ্রহন করে ও বাজারজাতে সহয়তা করে, তাহলে কুমড়ার কাঙ্খিত উৎপাদন বৃদ্ধি পাবে সঠিক মূল্য পেয়ে লাভবান হবেন কৃষকরা।
শ্রীনগর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ বিন সাদেক জানান, রোগাক্রান্ত বীজ থেকেই মূলত কুমড়ার জমিতে শ্বেতির (মোজাইক ভাইরাস) উৎপত্তি হয়। পরে এটি ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। প্রথম দিকে আক্রান্ত গাছ কেটে কীটনাশক স্প্রে করা হলে শ্বেতি রোগটি ছড়াতে পারে না। এ বিষয়ে কুমড়া চাষীদের সার্বিক পরামর্শ দিচ্ছি। আড়িয়ল বিলে ২২৫ হেক্টর জমিতে কুমড়া চাষ হয়েছে।
তিনি আরও বলেন, আড়িয়ল বিলের বিখ্যাত মিষ্টি কুমড়া জিআই পণ্য হিসেবে অন্তভুর্ক্ত প্রক্রিয়াধীন আছে। এ ব্যাপারে প্রচেষ্টা অব্যাহত আছে। যা স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচিত হচ্ছে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আড়িয়ল বিলের চৈতালি কুমড়ের চাহিদা দেশ জুড়ে
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আড়িয়ল বিলের চৈতালি কুমড়ের চাহিদা দেশ জুড়ে

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত