বর্ষার মৌসুমে প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ হয়ে ওঠে আড়িয়ল বিল। ভরা বর্ষায় বিলে প্রবাহিত পানিতে নৌকার বিচরণ মন কাড়ে সবার। পাশাপাশি এই প্রাকৃতিক সৌন্দর্যেক আরও কয়েকগুণ বাড়িয়ে দেয় অতিথি পাখির আনাগোণা। দেশীয় প্রজাতির নানা জাতের পাখির সাথে অতিথি পাখির বিচরণ আলাদা এক সৌন্দর্য যুক্ত করেছে এই আড়িয়ল বিলে। এ যেন পাখিদের এক অনন্য মিলনমেলা।
মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে ঘুরে দেখা যায় অতিথি পাখিরা এসে ভীর করেছে। হাজার হাজার মাইল দূরত্ব অতিক্রম করে পরিযায়ী পাখির ঝাঁক উড়ে আসছে। বিভিন্ন জলাশয় ও সবজি খেতে বিচরণ করছে এসব পাখির দল।
পদ্মা ও ধলেশ্বরী নদীর মাঝখানে মুন্সীগঞ্জ জেলার অন্তর্গত একটি অবভূমি এই আড়িয়াল বিল। দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন বিল। বর্ষায় পানিতে টইটুম্বুর থাকলেও আড়িয়ল বিলের বেশিরভাগ অংশই শুষ্ক ঋতুতেও আর্দ্র থাকে। কোথাও কোথাও, বিশেষ করে খালগুলোতে যথেষ্ট পরিমাণ পানির সঞ্চারণ দেখা যায়। তবে শীতকালে একটি বিস্তীর্ণ শস্য ক্ষেতে পরিণত হয়।আড়িয়ল বিল। আর শুরু হয় পাখির আনাগোণা।পাতিহাঁস, সাদা বক, মদনটাক, কানি বক, পানকৌড়ি, শামুকখোল, মাছরাঙা এসব দেশি পাখির পাশাপাশি বালিহাঁস, সাদা গাঙচিলসহ নাম না জানা অসংখ্য পরিযায়ী পাখির আগমনে মুখরিত হয়ে ওঠে আড়িয়ল বিল।
বিস্তীর্ণ আড়িয়ল বিলের কিছু এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন জমিতে পাখিরা দল বেঁধে খাদ্যের সন্ধান করছে। অল্প পানিতে ছোট ছোট মাছ ও শামুক ধরে খাচ্ছে। শ্রীনগর উপজেলার বীরতারা, পাটাভোগ, পশ্চিম নওপাড়া, আটপাড়া, গাদিঘাট এলাকা এবং সিরাজদীখানের শেখেরনগর এলাকার বিভিন্ন জলাশয় ও ধানের জমিতে অতিথি পাখির বিচরণ চোখে পড়ে।
ছোট খাল গুলো বিলের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে
অতিথি এই পাখিদের সুরক্ষা সকলের দায়িত্ব।দেশের প্রচলিত আইনে এসব অতিথি পাখি শিকার করা দণ্ডনীয় অপরাধ।
প্রকৃতি গবেষকরা বলছেন, অতিথি পাখিসহ সকল প্রজাতির দেশীয় পাখি দেশের সম্পদ। এরা প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তাই পাখি রক্ষায় সচেতনতার পাশাপাশি কঠোর আইন প্রয়োগ করে প্রকৃতিকে টিকিয়ে রাখা উচিত।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

মতামত