মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ড্রেজারের পাইপ স্তুপ করে রেখেছেন বিএনপির নেতারা এমন অভিযোগ পাওয়া গেছে। সরকারি ভবনের প্রবেশমুখে এলোমেলোভাবে ফেলে রাখা এসব পাইপের কারণে পরিষদে সেবা প্রত্যাশী সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদের মতো জনসেবামূলক স্থানে এভাবে মালামাল রেখে সরকারি জায়গা দখল করে রাখার ঘটনাটি শুধু জনদুর্ভোগই নয় বরং ভবিষ্যতে ফসলি জমি কাটা, ভরাট এবং অবৈধ দখলের চর্চাকে উৎসাহিত করতে পারে।
গতকাল সোমবার সকাল ১০ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদ চত্বরের একটি বড় অংশজুড়ে সাদা প্লাস্টিকের পাইপ এলোমেলোভাবে স্তূপ করে রাখা রয়েছে। এতে পরিষদ ভবনে প্রবেশ করতে গিয়ে সেবাপ্রত্যাশীদের নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে এদিক-ওদিক ঘুরে কোনোমতে ভিতরে প্রবেশ করছেন।
জানা গেছে, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিমের নেতৃত্বে ১৫–-২০ জন ব্যক্তি পাইপগুলো এনে পরিষদের সামনে স্তূপ করে রেখেছেন। স্থানীয়দের দাবি, এখান থেকে এসব পাইপ নিয়ে আশপাশের ফসলি জমি ভরাটের কাজেও ব্যবহার করা হচ্ছে। পরিষদের জমির সনদ নিতে আসা মো. আসাদুজ্জামান বলেন, আমি ওয়ারিশ সনদের জন্য এসেছি। সামনে পাইপের কারণে ভালোভাবে হাঁটতেই পারিনি।
পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাসিন্দা অ্যাডভোকেট ফাসিউল আলম জুয়েল। তিনি বলেন, পরিষদের সামনে এভাবে মালামাল রেখে জায়গাটি দখল করে রাখা দৃষ্টিকটু। এটি অবৈধ দখলের চর্চাকে উৎসাহিত করতে পারে। প্রশাসনের এখনই ব্যবস্থা নেওয়া দরকার।
স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদের মতো একটি জনসেবামূলক প্রতিষ্ঠানে এমন বিশৃঙ্খলা ও দায়িত্বহীনতা অনভিপ্রেত। তারা আশঙ্কা করছেন, এ ধরনের ঘটনায় ভবিষ্যতে ফসলি জমি কাটা, ভরাট ও দখলের প্রবণতা বাড়তে পারে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এর দায় স্থানীয় প্রশাসনের ওপরই বর্তাবে।
অভিযুক্ত মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, আমি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের কাছ থেকে অনুমতি নিয়েছি, তারপর পাইপ রেখেছি। এতে আপনার (সাংবাদিকের) কি সমস্যা? সমস্যা হলে বলেন। তাঁর কাছে জানতে চাওয়া হয়, সরকারি কার্যালয়ের সামনে এভাবে জিনিসপত্র রাখা কতটা আইনসম্মত এ প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই– একদিনের জন্য রেখেছি। এখন আস্তে আস্তে সরিয়ে নিচ্ছি।
এই বিষয়ে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সজিব হোসেন বলেন, আব্দুর রহিম ভাই, মাহবুব ভাই, রাসেল ভাইসহ ১৫–-২০ জন ব্যক্তি পাইপগুলো এখানে এনে রেখেছেন। আমি তাঁদের নিষেধ করেছি এবং দ্রুত সরিয়ে নিতে বলেছি। তাঁরা বলছেন সরাবেন, কিন্তু এখনও সরাননি।
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন বলেন, আমাদের কাছ থেকে কেউ কোনো অনুমতি নেয়নি। আমরা কাউকে অনুমতি দেওয়ার ক্ষমতাও রাখি না। আমি বলেছি, যারা রেখেছে তারা যেন দ্রুত সরিয়ে নেয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, এ বিষয়ে আগে কেউ আমাকে জানায়নি। এখন জানলাম, দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৫

মতামত