মুন্সীগঞ্জের সিরাজদীখানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হামিদা বেগম (৪২) নামে এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার দিবাগত রাত ১টার দিকে সিরাজদীখান বাজারের মুলিপট্টি এলাকায় অভিযান চালিয়ে সমুদয় ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হামিদা বেগম সদর উপজেলার আধারিয়াতলা এলাকার জনি ফকিরের স্ত্রী।
জেলা গোয়েন্দা শাখার এসআই রাশেদ মুন্সি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করেন। এসময় তার শরীর তল্লাসি করে ইয়াবা পাওয়া যায়। ওই নারীকে সিরাজদীখান থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার তাকে আদালতে পাঠানো হয়।#

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৫

মতামত