পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ।
এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে যানবাহনের চাপ বেড়েছে। তবে যানবাহনের চাপ থাকলেও মহাসড়কে এখনো কোনো যানজট সৃষ্টি হয়নি।
গতকাল সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী, বালুয়াকান্দি, ভবেরচর ও বাউশিয়া পাখির এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল থেকে জামালদী, বালুয়াকান্দি, ভবেরচর ও বাউশিয়া পাখির মোড় এলাকায় যানবাহনের চাপ বাড়তে দেখা যায়। এসব এলাকায় বাস, ট্রাক, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় কিছু সময় ধীরগতিতে যান চলাচল করলেও দীর্ঘ যানজট তৈরি হয়নি।
ভবেরচর বাসস্ট্যান্ড থেকে বাড়ির উদ্দেশে রওনা হওয়া নির্মাণ শ্রমিক রমজান মিয়া বলেন, প্রতিবার ঈদের আগে রাস্তায় অনেক ভোগান্তি হয়। আজকে তেমন যানজট দেখছি না। বাসে উঠতে কিছুটা কষ্ট হলেও রাস্তায় বড় কোনো সমস্যা নেই। আশা করছি, স্বস্তিতে বাড়ি পৌঁছাতে পারব।
বালুয়াকান্দি থেকে কুমিল্লাগামী যাত্রী সাইফুল ইসলাম বলেন, পরিবহন গুলো কিছুটা বেশি ভাড়া নিচ্ছে। তবে সময়মতো বাস পাওয়া যাচ্ছে। বিকেলের পর চাপ আরও বাড়তে পারে।
তিশা পরিবহনের বাসচালক শাহআলম মিয়া বলেন, সকাল থেকেই যাত্রীর সংখ্যা বাড়ছে। মহাসড়কে গাড়ির চাপও বেশি। বাসস্ট্যান্ড গুলোয় ভিড় থাকলেও অন্য এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আখন্দ বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ছুটি শুরু হওয়ায় মহাসড়কে ঘরমুখী মানুষের চাপ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোথাও কোনো যানবাহন বিকল হলে দ্রুত অপসারণের জন্য রেকার প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি অবৈধ পার্কিং ও যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধে বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।#

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

মতামত