ঈদুল আযহা উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় চলছে ৮ দিনব্যাপী ঈদ আনন্দ মেলা। উপজেলার কুসুমপুর জাগরণী সংসদের আয়োজনে ঈদের পরদিন এ মেলা শুরু হয়। চলবে আগামী ১৬ জুন পর্যন্ত। ঈদ পরবর্তী ছুটিকে ঘিরে এই আয়োজনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর জাগরণী সংসদ খেলার মাঠে মেলা ঘিরে পসরা বসেছে শতাধিক দোকান। যেখানে পাওয়া যাচ্ছে খেলনা, মুখরোচক খাবার, প্রসাধনী, পোশাক, হস্তশিল্পসহ নানা পণ্য। শিশুদের জন্য রয়েছে নাগরদোলা, কার্ট রাইড, ঝুলন্ত চেয়ারসহ বিভিন্ন রাইড। মেলার পরিবেশকে আরও আনন্দদায়ক করে তুলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীরা প্রতিদিন গান, নাচ ও নাটকের পরিবেশনা করছেন। ঈদ ছুটি, স্কুল-কলেজ বন্ধ এবং গ্রীষ্মের অবকাশ,সব মিলিয়ে প্রতিদিন হাজারো মানুষ ভিড় করছেন মেলায়। শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ, বৃদ্ধ এবং গৃহিণীরা পরিবার-পরিজন নিয়ে আনন্দ উপভোগ করছেন।
মেলায় ঘুরতে আসা গৃহিণী আয়েশা আক্তার বলেন, ঈদের ছুটিতে গ্রামে এসে মেলায় আসা আমাদের জন্য আনন্দের বিষয়। পরিবারের সঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগে। শিক্ষার্থী তানিয়া আক্তার বলেন, মেলায় সস্তায় অনেক কিছু পাওয়া যায়। আমরা সারা বছর এই মেলার অপেক্ষায় থাকি। বন্ধুদের সঙ্গে এসে সময় কাটানো খুব উপভোগ করি।
মেলায় দোকান বসানো ব্যবসায়ী মনির হোসেন বলেন, প্রতি বছর কোরবানি ঈদের পর আমরা এই মেলায় অংশ নিই। এবার মেলার সময় বেশি হওয়ায় বিক্রি ভালো হচ্ছে। দোকানী ইমরান হোসাইন বলেন,আগে বৈশাখী মেলায় যেতাম, এখন সেই রকম মেলা হয় না। তাই পরিবারসহ এই ঈদ আনন্দ মেলায় আসি। এখান থেকে প্রয়োজনীয় জিনিস সাশ্রয়ে কেনা যায়।
কুসুমপুর জাগরণী সংসদের সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, আমাদের লক্ষ্য হলো গ্রামের ঐতিহ্য ধরে রাখা এবং নতুন প্রজন্মকে এর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। প্রতিবছর ঈদের পরে আমরা এই মেলার আয়োজন করি, যাতে এলাকার মানুষ উৎসবমুখর পরিবেশে একত্রিত হতে পারে। মেলার নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রতিদিন পুলিশ টহল ও নজরদারির মাধ্যমে মেলার পরিবেশ সুষ্ঠু রাখা হচ্ছে।
তিনি আরো বলেন, এই ঈদ আনন্দ মেলা শুধু কেনাকাটার জায়গা নয়, এটি হয়ে উঠেছে সামাজিক স¤প্রীতির এক অনন্য মঞ্চ। এই মেলাই তাদের আত্মীয়-স্বজন কিংবা পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ এনে দেয়। মেলার মাধ্যমে গ্রামীণ সংস্কৃতি যেমন টিকে থাকছে, তেমনি স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হচ্ছে। আগামী বছর আরও বড় পরিসরে মেলার আয়োজন করার পরিকল্পনা রয়েছে আমাদের।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৫

মতামত