মুন্সীগঞ্জের গজারিয়ায় মৌসুমী ফল ব্যবসায়ী আজহার মিয়ার টানাপোড়েনের সংসারে যেখানে বেঁচে থাকা দায়-ঘর তৈরী সেখানে তার জন্য বিলাসিতা। কিন্তু,কি আর করার, কতদিন বা অন্যের বাড়িতে ভাড়া থাকবে এ চিন্তা করে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ৫শতাংশ জায়গায় খরিদ করে ঘর তৈরি করেছিলেন তিনি। কিন্তু ঋণের টাকা পরিশোধের আগেই আগুনে পুড়ে ছাই গেল তার সেই ঘর।
জানা গেছে, সংসারের অভাব অনটনের সংসার। ২০ বছর আগে দাউদকান্দি উপজেলা থেকে স্ত্রী সন্তান নিয়ে গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামে চলে আসে আজহার মিয়া। ৬০ বছর বয়সী আজহার মিয়ার দাম্পত্য জীবনের ৪০ বছর পার করেছেন এবং তাদের বুদ্ধি প্রতিবন্ধী একটি ছেলে ও দুটি মেয়ে সন্তান রয়েছে।
গতকাল রবিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, আগুনে পোড়া ঘরের সামনে আজহার মিয়া ও তার স্ত্রীর বুলবুলির বুক ফাটা আর্তনাদে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। তারা কিছুতেই তাদের মনকে বুঝাতে পারছেন না, কি থেকে কি হয়ে গেল। এখন কি করবেন সেটাও তারা বুঝতে পারছেন না। পরিবারটি এখন খোলা আকাশের নিচে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে।
ঘটনাস্থলে স্থানীয়রা জানান, গেল শুক্রবার দিনগত রাত সাড়ে ১০ টার দিকে ভবেরচর ইউনিয়নের কলেজ রোড এলাকার চকের বাড়িতে বসতঘর থেকে হঠাৎ করে ধোয়া বের হতে দেখা যায়। এক পর্যায়ে আগুন জ্বলতে থাকে এসময় আমরা প্রাথমিক ভাবে যে যার মতো করে বালতি দিয়ে পানি নিভানোর চেষ্টা করে নিয়ন্ত্রণ নিয়ে আসি। ঘরটি কাঠ ও টিনের ঘর হওয়ায় আগুন দ্রæত ছড়িয়ে যায় এবং যার ফলে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। ঘরে গ্যাস ও বিদ্যুৎ এর সংযোগ ছিল না। ঘরের দরজা বন্ধ ছিলো। তারা ধারণা করছে কোন মাদক সেবী হয়তো এই আগুন লাগিয়ে দিতে পারে। তবে এ ঘটনায় কোন মানুষজনের ক্ষয় ক্ষতি হয় নাই।
আবেগতাড়িত হয়ে আজহার মিয়া বলেন, বিভিন্ন এনজিও থেকে প্রায় ১০ লক্ষ টাকা ঋণ নিয়েছে। কোথাও চলে যাওয়া ছাড়া আমার কোনো উপায় দেখছি না। আমি কিভাবে বাঁচবো, ঋণের টাকা আমি কিভাবে শোধ করবো ! এতো কষ্ট নিয়ে আমি বাঁচতে পারবো না। অগ্নিকাÐের খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্ত আজহার মিয়ার খোঁজখবর নেন ভবেরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদত আলী। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৫

মতামত