আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

এই মাসের শেষেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: নুরুল হক নুর

এই মাসের শেষের দিকে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। এই কার্ড এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে এবং এর মাধ্যমে ব্যাংকিং লেনদেনসহ দেশে ও বিদেশে বিভিন্ন সরকারি সেবা পাওয়ার সুযোগ থাকবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
 
বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের অডিটরিয়ামে জেলা ছাত্র অধিকার পরিষদের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
নুরুল হক নুর বলেন, ‘প্রবাসী কার্ড’ এটিএম কার্ডের মতো কাজ করবে। এই কার্ডের মাধ্যমে ব্যাংকিং লেনদেন করা যাবে। প্রবাসীরা দেশে ফিরে এলে বিভিন্ন সমস্যা সমাধানে কার্ডটি কাজে লাগবে। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও কার্ডধারীরা অগ্রাধিকার পাবেন।
 
তিনি বলেন, প্রবাসী কার্ড চালু হলে পর্যায়ক্রমে দেশের সব প্রবাসীকে এর আওতায় আনা হবে। বর্তমানে যারা বাংলাদেশ থেকে বিদেশে যাচ্ছেন, তাদের এই কার্ড দেওয়া হবে। আর যারা ইতোমধ্যে বিদেশে অবস্থান করছেন, তাদের সংশ্লিষ্ট দেশের বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে কার্ড পৌঁছে দেওয়া হবে।
 
দেশে সাম্প্রতিক বিদ্যুৎ সংকট প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, কিছুদিন আগে বিদ্যুৎ নিয়ে যে সমস্যা হয়েছিল, তা নিয়ে বিরোধী দল বিভিন্নভাবে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে সরকারের বিরুদ্ধে মানুষকে উসকে দেওয়ার চেষ্টা করেছে। রাষ্ট্রের সচেতন নাগরিক হিসেবে সবাইকে বুঝতে হবে রাষ্ট্র কীভাবে পরিচালিত হয়।
 
তিনি বলেন, বাংলাদেশে নিজস্ব গ্যাসের মজুত সীমিত। বিদেশিদের কারিগরি সহায়তায় বিদ্যুৎ উৎপাদন করা হলেও বিদ্যুৎ উৎপাদনে কয়লা ও গ্যাসের প্রয়োজন হয়, যা বিদেশ থেকে ডলারে আমদানি করতে হয়। আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে লুটপাট ও অর্থপাচারের কারণে দেশে বৈদেশিক মুদ্রার সংকট তৈরি হয়েছে। তাই প্রয়োজনীয় পণ্য আমদানির পাশাপাশি জীবন রক্ষাকারী ওষুধ ও চিকিৎসা সরঞ্জামসহ গুরুত্বপূর্ণ পণ্য কেনার বিষয়েও ভারসাম্য রাখতে হচ্ছে।
 
আলোচনা সভায় উদ্বোধক ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু।
 
মুন্সীগঞ্জ ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুহাম্মদ রাজুর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সৌরভ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিব চৌধুরী।
 
এ সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী তোহা, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুর রহমান জামাল, সাধারণ সম্পাদক রোমান হোসেন, জেলা গণঅধিকার পরিষদের সাবেক সদস্যসচিব মনসুর আহমেদ, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম সেতু, সাবেক সিনিয়র যুগ্ম সদস্যসচিব রাসেল হাসান, গজারিয়া উপজেলা গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের বেপারী, জেলা যুবদলের সভাপতি মুজিবুর রহমান
সহ জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
 
আলোচনা সভা শেষে জুলাই শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও আর্থিক অনুদান তুলে দেন নুরুল হক নুর।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

এই মাসের শেষেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: নুরুল হক নুর
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

এই মাসের শেষেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: নুরুল হক নুর

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image
 
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত