আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

একদিন বৃষ্টি হলেই দীর্ঘ জলাবদ্ধতা যে রাস্তায় !

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর চৌধুরী বাড়ি থেকে গোসাইবাড়ী মালিরপাথর সড়কটি কয়েক বছর ধরে অবহেলা ও অযত্নে পড়ে আছে। একদিন বৃষ্টি হলেই এই রাস্তায় জমে থাকা পানি টানা এক মাস বা তারও বেশি সময় থাকে, তৈরি হয় জলাবদ্ধতা ও মশার উপদ্রব। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার সহস্রাধিক মানুষ।
স্থানীয়রা জানান, এই সড়কটি দিয়ে নিয়মিত স্কুল-কলেজ শিক্ষার্থীসহ হাজারো মানুষ যাতায়াত করেন। কিন্তু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো পথ নেই। এতে পথচারীদের নোংরা পানি ভেঙে চলাচল করতে হয়, যা নানা পানি বাহিত রোগের ঝুঁকি বাড়াচ্ছে।
স্থানীয় গৃহবধূ স্মৃতি বেগম বলেন, প্রতিদিন বাচ্চাকে স্কুলে নিতে এই রাস্তা ব্যবহার করি। কিন্তু পানি জমে থাকায় বাচ্চারা যেতে চায় না, মাঝে মাঝে বিকল্প রাস্তা ব্যবহার করতে হয়। যেখানে ১ মিনিটে যাওয়া সম্ভব, সেখানে ঘুরে গেলে ২০-৩০ মিনিট লেগে যায়।
ব্যবসায়ী নাফিউ ইসলাম নিবির অভিযোগ করে বলেন, বিগত কয়েক বছর ধরে রাস্তার অবস্থা একই রকম। মনে হয় এর কোনো অভিভাবক নেই। জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও কাজের অগ্রগতি নেই।
সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থী জুবায়ের আহমেদ লিটু জানান, আমার কলেজে যাওয়ার সবচেয়ে সহজ পথ এই সড়ক। এখানে পানি জমে থাকায় এডিস মশা বংশবিস্তার করার সম্ভাবনা আছে। কর্তৃপক্ষের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।
এ বিষয়ে স্থানীয় ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আল-আমিন হোসেন বলেন, রাস্তা সংস্কারের জন্য অনুমোদন অনেক আগেই করা হয়েছে। সরকারি কাজের নির্দিষ্ট প্রক্রিয়া আছে, সেই মোতাবেক কাজ হবে। সময় লাগতে পারে ১ সপ্তাহ বা ১০ দিন।
তবে স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর কোনো সংস্কার না হওয়ায় মুক্তারপুরের ছয় এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। তাদের দাবি, দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থা ও সড়ক সংস্কারের উদ্যোগ নিলে এ দুর্ভোগ লাঘব হবে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

একদিন বৃষ্টি হলেই দীর্ঘ জলাবদ্ধতা যে রাস্তায় !
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

একদিন বৃষ্টি হলেই দীর্ঘ জলাবদ্ধতা যে রাস্তায় !

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৫

featured Image

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর চৌধুরী বাড়ি থেকে গোসাইবাড়ী মালিরপাথর সড়কটি কয়েক বছর ধরে অবহেলা ও অযত্নে পড়ে আছে। একদিন বৃষ্টি হলেই এই রাস্তায় জমে থাকা পানি টানা এক মাস বা তারও বেশি সময় থাকে, তৈরি হয় জলাবদ্ধতা ও মশার উপদ্রব। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার সহস্রাধিক মানুষ।
স্থানীয়রা জানান, এই সড়কটি দিয়ে নিয়মিত স্কুল-কলেজ শিক্ষার্থীসহ হাজারো মানুষ যাতায়াত করেন। কিন্তু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো পথ নেই। এতে পথচারীদের নোংরা পানি ভেঙে চলাচল করতে হয়, যা নানা পানি বাহিত রোগের ঝুঁকি বাড়াচ্ছে।
স্থানীয় গৃহবধূ স্মৃতি বেগম বলেন, প্রতিদিন বাচ্চাকে স্কুলে নিতে এই রাস্তা ব্যবহার করি। কিন্তু পানি জমে থাকায় বাচ্চারা যেতে চায় না, মাঝে মাঝে বিকল্প রাস্তা ব্যবহার করতে হয়। যেখানে ১ মিনিটে যাওয়া সম্ভব, সেখানে ঘুরে গেলে ২০-৩০ মিনিট লেগে যায়।
ব্যবসায়ী নাফিউ ইসলাম নিবির অভিযোগ করে বলেন, বিগত কয়েক বছর ধরে রাস্তার অবস্থা একই রকম। মনে হয় এর কোনো অভিভাবক নেই। জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও কাজের অগ্রগতি নেই।
সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থী জুবায়ের আহমেদ লিটু জানান, আমার কলেজে যাওয়ার সবচেয়ে সহজ পথ এই সড়ক। এখানে পানি জমে থাকায় এডিস মশা বংশবিস্তার করার সম্ভাবনা আছে। কর্তৃপক্ষের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।
এ বিষয়ে স্থানীয় ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আল-আমিন হোসেন বলেন, রাস্তা সংস্কারের জন্য অনুমোদন অনেক আগেই করা হয়েছে। সরকারি কাজের নির্দিষ্ট প্রক্রিয়া আছে, সেই মোতাবেক কাজ হবে। সময় লাগতে পারে ১ সপ্তাহ বা ১০ দিন।
তবে স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর কোনো সংস্কার না হওয়ায় মুক্তারপুরের ছয় এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। তাদের দাবি, দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থা ও সড়ক সংস্কারের উদ্যোগ নিলে এ দুর্ভোগ লাঘব হবে।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত