আপডেট : রোববার, ০১ জুন ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

এক হাটেই উঠেছে গরু, বাকী গুলো ফাঁকা

এক হাটেই উঠেছে গরু, বাকী গুলো ফাঁকা

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ১১টি অস্থায়ী কোরবানির পশুর হাট নির্ধারিত হলেও এখন পর্যন্ত মাত্র একটি হাটে গরু উঠেছে। বাকি ১০টি হাট এখনও ফাঁকা পড়ে রয়েছে। তবে ঈদের এখনও সাত দিন বাকি থাকায় হাটগুলো ধীরে ধীরে জমে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
গতকাল শনিবার দুপুর ১২ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল মাঠে বসা হাটে গরু উঠতে শুরু করেছে। ফরিদপুরের ভাঙ্গা থেকে এক ব্যবসায়ী ১৯ টি গরু নিয়ে এসেছেন। তবে উপজেলার অন্য কোনো হাটে এখন পর্যন্ত পশু ওঠার চিত্র দেখা যায়নি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিরাজদীখানে ঈদ উপলক্ষে ১১টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসেছে। হাট গুলো হলো,কুচিয়ামোড়া গরু-ছাগলের হাট, বানু মার্কেট হাট, ইছাপুরা পশুর হাট, মালখানগর হাট, মাষ্টার আ. রহমান একাডেমি মাঠ হাট, নয়াগাঁও মাদবরের হাট, রশুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠ হাট, রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠ হাট, খালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ হাট, ইমামগঞ্জ বাজার হাট এবং হাজী বাজার হাট।
গরুর হাট দেখতে আসা রাজদিয়া গ্রামের বাসিন্দা মো. সুমন বলেন, এখনও গরুর সংখ্যা খুব বেশি নয়। তবে শুরুতে যারা আসে, তারা একটু ভালো গরু পায়। দামও তুলনামূলকভাবে একটু কম থাকে। আশা করছি কয়েক দিনের মধ্যে হাট জমে উঠবে।
রাজদিয়া হাটে গরু নিয়ে আসা ব্যবসায়ী পিপল দেওয়ান বলেন, ফরিদপুরের ভাঙ্গা থেকে এখন পর্যন্ত ১৯ টি গরু এনেছি। এদিন রাতেই আরও শতাধিক গরু হাটে পৌঁছাবে বলে আশা করছি। আগেভাগে গরু তোলা হলে জায়গা ভালো পাওয়া যায়, আর বিক্রিও তুলনামূলকভাবে সহজ হয়।
এই হাটের ইজারাদার মো. মোশারফ হোসেন বলেন,আমরা হাট চালুর আগেই মাঠ পরিষ্কার, পানির ব্যবস্থা, আলো, গরু রাখার স্থানসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। গোবর পরিষ্কারের জন্য ৬ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের বেশ কয়েকজন স্বেচ্ছাসেবকও (ভলান্টিয়ার) রয়েছে, যারা হাট পরিচালনায় নিয়মিত সহায়তা করছে।
তিনি আরো বলেন, রবিবার থেকে বেচাবিক্রি পুরোদমে শুরু হবে বলে আশা করছি। শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর,পাবনা,কুষ্টিয়াসহ আশপাশের জেলা গুলো থেকে খামারিরা গরু নিয়ে আসছেন। আশা করছি, শেষের দিকে হাট জমে উঠবে। এছাড়া আমরা রোগজীবাণু ছড়ানো রোধে দুই ঘণ্টা পর পর হাত জুড়ে স্প্রে করা হচ্ছে।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ঈদুল আজহাকে ঘিরে সকল হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। প্রতিটি হাটে আমাদের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। যানজট, ছিনতাই বা কোনো ধরনের অপরাধ যেন না ঘটে, সেজন্য নিয়মিত টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। ক্রেতা-বিক্রেতারা যাতে স্বস্তিতে কেনাবেচা করতে পারেন, সেটা আমরা নিশ্চিত করতে চাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার বলেন, প্রতিটি হাটে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। ধীরে ধীরে বেচাকেনা বাড়বে বলে আমরা আশা করছি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

এক হাটেই উঠেছে গরু, বাকী গুলো ফাঁকা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

এক হাটেই উঠেছে গরু, বাকী গুলো ফাঁকা

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত