আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

কবরস্থানে হামলা: কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন

মুন্সীগঞ্জের গজারিয়ায় সাবেক রাষ্ট্রদূত, সচিব ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের পারিবারিক কবরস্থানে হামলা ও ভাঙচুরের ঘটনার পর এবার অভিযুক্তের বিরুদ্ধে  কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। ভেঙ্গে ফেলা বেড়া মেরামতসহ কবরস্থানটি দ্রুত পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কড়া নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
 
​এর আগে গত শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের কাজীপুরা গোরস্থানে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। কথিত জমিদার পরিবারের নাতি ও মন্ত্রীর ভাগিনা পরিচয় দেওয়া দড়িকান্দি গ্রামের প্রয়াত গোলাম মাওলার ছেলে শাহাদাত হোসেনের নেতৃত্বে একদল লোক এই হামলায় অংশ নেয় বলে জানা যায়।
 
​ঘটনার পর সোমবার (১২ অক্টোবর) সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া। তিনি সরেজমিনে ঘটনার প্রাথমিক সত্যতা পান এবং কবরস্থানের ক্ষতিগ্রস্ত অংশটি আগের অবস্থায় ফিরিয়ে দিতে  অভিযুক্ত ব্যক্তিকে নির্দেশ দেন।
 
​পরিদর্শন শেষে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া বলেন, 'বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হওয়ার পর আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি। কবরস্থানটি পূর্বে যে অবস্থায় ছিল সে অবস্থায় ফিরিয়ে দিতে অভিযুক্ত ব্যক্তিকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি যদি নির্দেশ অমান্য করেন বা পুনারায় একই ধরনের অপরাধে জড়ান তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কবরস্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য গোরস্থান কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।'
 
এদিকে স্থানীয় সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তা কবরস্থান পরিদর্শন কিছুক্ষণ পর সেখান থেকে অপসারণ করা স্টিলের বেড়া লাগানোর কাজ শুরু করে অভিযুক্ত শাহাদাত হোসেন ও তার লোকজন। সোমবার সন্ধ্যা পর্যন্ত তাদের সেখানে কাজ করতে দেখা গেছে বলে জানা গেছে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কবরস্থানে হামলা: কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

কবরস্থানে হামলা: কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়ায় সাবেক রাষ্ট্রদূত, সচিব ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের পারিবারিক কবরস্থানে হামলা ও ভাঙচুরের ঘটনার পর এবার অভিযুক্তের বিরুদ্ধে  কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। ভেঙ্গে ফেলা বেড়া মেরামতসহ কবরস্থানটি দ্রুত পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কড়া নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
 
​এর আগে গত শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের কাজীপুরা গোরস্থানে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। কথিত জমিদার পরিবারের নাতি ও মন্ত্রীর ভাগিনা পরিচয় দেওয়া দড়িকান্দি গ্রামের প্রয়াত গোলাম মাওলার ছেলে শাহাদাত হোসেনের নেতৃত্বে একদল লোক এই হামলায় অংশ নেয় বলে জানা যায়।
 
​ঘটনার পর সোমবার (১২ অক্টোবর) সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া। তিনি সরেজমিনে ঘটনার প্রাথমিক সত্যতা পান এবং কবরস্থানের ক্ষতিগ্রস্ত অংশটি আগের অবস্থায় ফিরিয়ে দিতে  অভিযুক্ত ব্যক্তিকে নির্দেশ দেন।
 
​পরিদর্শন শেষে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া বলেন, 'বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হওয়ার পর আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি। কবরস্থানটি পূর্বে যে অবস্থায় ছিল সে অবস্থায় ফিরিয়ে দিতে অভিযুক্ত ব্যক্তিকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি যদি নির্দেশ অমান্য করেন বা পুনারায় একই ধরনের অপরাধে জড়ান তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কবরস্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য গোরস্থান কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।'
 
এদিকে স্থানীয় সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তা কবরস্থান পরিদর্শন কিছুক্ষণ পর সেখান থেকে অপসারণ করা স্টিলের বেড়া লাগানোর কাজ শুরু করে অভিযুক্ত শাহাদাত হোসেন ও তার লোকজন। সোমবার সন্ধ্যা পর্যন্ত তাদের সেখানে কাজ করতে দেখা গেছে বলে জানা গেছে। 

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত