মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ একটি রাস্তার বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। মধ্যপাড়া গ্রামে দফাদার মার্কেট থেকে পারজা মাঠ হয়ে দিঘীরপাড় জামে মসজিদ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই ইটের সলিং রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অভাবে ভেঙে গেছে। সামান্য বৃষ্টিতেই রাস্তার গর্ত ও খানাখন্দে জমে থাকা কাদা-পানিতে চলাচল হয়ে পড়ে দু:সাধ্য।
গতকাল সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, রাস্তাটির বিভিন্ন স্থানে ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে থাকা এসব গর্তে যানবাহন ও পথচারীদের চলাচলে মারাত্মক বিঘœ ঘটছে। কিছু কিছু স্থানে স্থানীয়রা বাঁশ ও ইট ফেলে কোনোমতে চলাচলের উপযোগী করার চেষ্টা করছেন। রাস্তায় চলাচলরত গাড়িগুলোকে প্রায়ই থেমে থেমে এগোতে হচ্ছে। পথচারীদের ময়লা কাদা মাড়িয়ে হাঁটতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলেও রাস্তাটির কোনো সংস্কার কাজ শুরু হয়নি। বাধ্য হয়ে এলাকাবাসী নিজেদের উদ্যোগে সাময়িক সংস্কার করে চলাচল সচল রাখছেন।
ইজিবাইক চালক জনি খান বলেন, এই রাস্তায় প্রতিদিন চলাচল করতে গিয়ে আমাদের অনেক কষ্ট হয়। গাড়ির যন্ত্রাংশ প্রায়ই নষ্ট হয়ে যায়। রোজগারের টাকাও গাড়ি মেরামতে চলে যায়।
মধ্যপাড়া গ্রামের বাসিন্দা শাহজাহান শেখ বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটির এমন অবস্থায় সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে বয়স্ক মানুষ, রোগী এবং অন্তঃসত্ত¡া নারীদের। গাড়ির ঝাঁকুনিতে চলাচল দুর্বিষহ হয়ে পড়েছে। আমরা দ্রæত এই রাস্তাটির সংস্কার চাই।
এ বিষয়ে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মো. সজিব হোসেন বলেন, “রাস্তাটির সমস্যার কথা আপনার মাধ্যমে জানতে পারলাম। খুব শিগগিরই উপজেলা পরিষদে এ বিষয়ে আবেদন জানানো হবে।
উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আসিফ উল্লাহ জানান, স্থানীয়রা যদি ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদে লিখিতভাবে আবেদন করেন, তাহলে বরাদ্দ সাপেক্ষে দ্রæত রাস্তাটি সংস্কার করা হবে।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৫

মতামত