মুন্সীগঞ্জ সদরে অভিযান চালিয়ে ৫০ হাজার বর্গ মিটার অবৈধ কারেন্ট জাল, আনুমানিক ৩ হাজার টি মনোফিলামেন্ট সুতাসহ রিল এবং আনুমানিক ১ হাজার ৫ শত মনোফিলামেন্ট সুতাসহ ববিন জব্দ করা হয়েছে। সোমবার বিকেল ৩ টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত সদর উপজেলার রামপাল ইউনিয়নের কাজি কসবা মিল্কীপাড়া এলাকায় একটি কারখানায় অভিযান
চালিয়ে এসব জব্দ করা হয়। পাশাপাশি ওই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে জব্দকৃত মালামাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ গোলাম মেহেদী হাসান এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা মৎস্য অফিসার আবুল হাসেম। অভিযানে মুক্তারপুর নৌপুলিশের ইনচার্জ মোঃ আঃ মাবুদ সহ ফাড়ির অন্যান্য পুলিশ সদস্য ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর, মুন্সীগঞ্জ সদর এর কর্মচারীগন অংশগ্রহণ করেন। অভিযান পরিচালনায় সহযোগিতা করে মুক্তারপুর নৌপুলিশ।
জেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ গোলাম মেহেদী হাসান বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

মতামত