টানাবৃষ্টিতে কাদামাটিতে একাকার হয়ে গেছে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বাসাইল গ্রামের দেড় কিলোমিটার কাঁচা রাস্তা। এতে এ রাস্তায় যাতায়াত করা দুস্কর হয়ে পড়েছে। প্রতিদিন প্রায় তিন হাজার মানুষ,স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে রোগী, কৃষক ও কর্মজীবীরা, এই রাস্তা ব্যবহার করে থাকেন। এখন তারা জুতা হাতে, কাপড় হাঁটুতে তুলে, পা টিপে টিপে পথ পাড়ি দিচ্ছেন। যান চলাচল একেবারেই বন্ধ।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, বাসাইল ইউনিয়নের নজরুল ইসলামের দোকান থেকে শুরু হয়ে নুরে মদিনা জামে মসজিদ পর্যন্ত রাস্তার অবস্থা ভয়াবহ। রাস্তাজুড়ে জমে থাকা কাদামাটির গর্ত, কোথাও গর্তে হাঁটুর ওপর পানি, কোথাও পিচ্ছিল। বর্ষায় এ রকম দুরবস্থার চিত্র নতুন নয়। প্রতি বছর বর্ষা মৌসুমে এই রাস্তার একই চিত্র দেখা যায়। কাঁচা রাস্তা হওয়ার কারণে বৃষ্টি হলেই তাতে কাদা জমে যায়, সৃষ্টি হয় বড় বড় গর্ত। অথচ এই রাস্তাই আশেপাশের পাঁচটি গ্রামের প্রধান যোগাযোগ মাধ্যম। স্থানীয়দের মতে সামান্য ইট বিছালেই বছরের অধিকাংশ সময় এটি ব্যবহারের উপযোগী রাখা সম্ভব।
অটোরিকশা ও মিশুক চালকরা জানান, রাস্তাটি এতটাই কর্দমাক্ত যে যন্ত্রচালিত যানবাহন একবার ঢুকলে আটকে পড়ে। ফলে ভাড়ায় কেউ যেতে চান না। বাধ্য হয়ে মানুষজন তিন গুণ ভাড়া দিয়ে রিকশায় চড়েন। তারপরও অনেক সময় রাস্তার বেহাল থাকার মাঝপথেই যাত্রীদের নেমে যেতে হয়।
বাসাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী আয়েশা ইসলাম বলেন, প্রতিদিন কাদা মাড়িয়ে স্কুলে যাই। জামাকাপড় নোংরা হয়ে যায়। অনেক সময় পড়ে যাওয়ার ভয় থাকে। সরকারের কাছে আমাদের অনুরোধ এই রাস্তায় ইট বিছিয়ে দিক। রাস্তাটি দিয়ে নিয়মিত যাতায়াত করেন উত্তর রাঙ্গামালিয়া গ্রামের বাসিন্দা আক্কাস ঢালী। তিনি বলেন, ভোটের সময় নেতারা বলেন, রাস্তা পাকা হবে। কিন্তু ভোটের পর আর কাউকে পাওয়া যায় না। এখন রিকশাও আসে না। রোগী নিয়ে বের হলে বিপদে পড়ি।
স্থানীয় মো. শামসুল আলম দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, রাস্তাটি নিয়ে আমাদের চেয়ারম্যান ও মেম্বারকে অনেকবার বলেছি। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। রাস্তাটা কবে পাকা হবে- আল্লাহই জানেন।
এ বিষয়ে বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন,রাস্তাটি দীর্ঘদিন ধরেই কাঁচা। আমরা ইতোমধ্যে উন্নয়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরে বরাদ্দের আবেদন করেছি। বরাদ্দ পেলে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করা হবে।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৫

মতামত