মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া বাজারে যমুনা ব্যাংক লিমিটেড-এর নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে কামারখাড়া বাজারের যৌথ মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ আউটলেটের উদ্বোধন করেন জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব কাজী আব্দুল জব্বার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি যমুনা ব্যাংক শাখার এফও আহমেদ জামাল লিখন, এএসই রনি বেপারী, যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ের মার্কেটিং অফিসার জসিম উদ্দিন, কামারখাড়া বাজারের সভাপতি আনিস হালদার, সাধারণ সম্পাদক মতি শেখ, বাজারের ব্যবসায়ী জুয়েল খান, যুবদল নেতা জহিরুল ইসলাম সরদার ও মেহেদী হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ব্যাংক এজেন্টের স্বত্বাধিকারী সুমন দেওয়ান বলেন, এই এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ ঘরে বসেই বা নিকটবর্তী স্থানে ব্যাংকিং সেবা পাবেন। আমানত গ্রহণ, উত্তোলন, টাকা স্থানান্তর, ইউটিলিটি বিল পরিশোধসহ বিভিন্ন সেবা সহজেই গ্রহণ করা যাবে। এতে গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় একটি নির্ভরযোগ্য ব্যাংকিং সেবার প্রয়োজন ছিল। নতুন এজেন্ট ব্যাংক চালু হওয়ায় ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ হবে।
মতামত