পরিবারের স্বচ্ছলতার জন্য পারি দিয়েছিলেন প্রবাসে। এক দুই নয় ১০বছর ধরে কাটিয়েছে প্রবাসে। কষ্টার্জিত উপার্জনে করেছেন পরিবারের ভরনপোষণ। প্রতিবার তিনি আসলে পরিবারের খুশির জোয়ার। তবে এবারও তিনি আসছেন। উৎফুল্ল নয় নিঠুরদেহে নিষ্প্রাণে। ভাগ্যের নির্মমতায় ব্রেনস্ট্রোক করে মৃত্যুর স্বাক্ষী হয়ে। বলছি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কুয়েত প্রবাসী আসলাম হোসেনের(৩৮) কথা। রবিবার রাতে কুয়েতে মৃত্যুবরণ করেন বলে তার পরিবার নিশ্চিত করেছেন ( ইন্নালিল্লাহি.....রাজিউন )।
আসলাম হোসেন উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুর গ্রামের গুণপুর এলাকার সাহাব উদ্দিনের ছেলে। পরিবার জানায়, আসলাম দীর্ঘ ১০ বছর যাবৎ কুয়েতে প্রবাস জীবন কাটাচ্ছেন । এর মধ্যে সে দুবার দেশে এসেছে। মৃতকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে
যান।
কুয়েত প্রবাসী নিহতের দুই ভাই সেলিম ও শহিদ জানান, তারা মরদেহ দেশে পাঠানোর চেষ্টা করছেন। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতা কামনা করছেন ।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৫

মতামত