মুন্সীগঞ্জ সদরের কেওয়ার মিয়াবাড়ি ঈদগাহে নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের বিজয়ে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে। গতকাল শনিবার বাদ আছর মহাকালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন এ আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অরুণ মেম্বার, মোহাম্মদ হোসেন উজ্জ্বল, গোলাম আশরাাফ খান উজ্জ্বল, সাগর হোসেন, মীর স্বপন, মহাকালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানজিল শিকদার, জুয়েল হাওলাদার, মো. শাহিন মীর, মো. ফারুক কাজী, আহমেদ চৌধুরী, শাহাবুদ্দিন মীর। দোয়া পরিচালনা করেন কেওয়ার মিয়াবাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা নোমান আহমাদ। দোয়ায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করা হয়।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

মতামত