মুন্সীগঞ্জ-১ আসন (সিরাজদিখান–শ্রীনগর) থেকে ধানের শীষ মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নে নির্বাচনী জনসভা করেছেন।
গতকাল রোববার সন্ধ্যা ৬টায় কোলাপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেখ মো. আব্দুল্লাহ। তিনি উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় জনগণের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
বক্তব্যে শেখ মো. আব্দুল্লাহ বলেন, “কোলাপাড়া আমার দ্বিতীয় বাড়ি। নির্বাচনে জয়লাভ করলে উন্নয়নের কাজ শুরু হবে এই কোলাপাড়া থেকেই।” তিনি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
জনসভায় আরও উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হাফিজুল ইসলাম খানসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
মতামত