আপডেট : বুধবার, ০৪ জুন ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

খাটিয়া বিক্রিতে মন্দাভাব, হতাশা

খাটিয়া বিক্রিতে মন্দাভাব, হতাশা

পবিত্র ঈদুল আজহার সামনে মুন্সীগঞ্জের সিরাজদীখানে কোরবানির পশুর মাংস কাটার খাটিয়ার চাহিদা অন্যান্য বছরের তুলনায় অনেক কম দেখা যাচ্ছে। বাজারে খাটিয়া বিক্রির দৃশ্য থাকলেও নেই তেমন ক্রেতা। এতে বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার বিকেল ৪ টার দিকে উপজেলার তালতলা বাজারের সেতুর পাশে খাটিয়া সাজিয়ে গালে হাত দিয়ে নিরুৎসাহভাবে বসে আছেন এক ব্যবসায়ী। আশেপাশে নেই কোনো ক্রেতা। তার চোখেমুখে হতাশার ছাপ স্পষ্ট।
তালতলা বাজারের খাটিয়া বিক্রেতা মতিউর রহমান জানান, ঈদের আগে যেভাবে খাটিয়া বিক্রি হতো, এবার তার ছিটেফোঁটাও নেই। মানুষ এখন হিসাব করে খরচ করে। কোরবানির ঈদেও তাই বিক্রির আশা নেই বললেই চলে। সিরাজদীখার বাজারের খাটিয়া বিক্রেতা জামাল শেখ বলেন, প্রতি বছর এই সময়টাতে খাটিয়ার ভালো বিক্রি হয়। এবার বাজারে বসে আছি, কেউ আসছে না। খাটিয়াগুলো যেন পড়ে পড়ে পচে যাচ্ছে। এত কষ্ট করে কাঠ কেটে বানালাম, এখন কোনো দামই পাচ্ছি না। তিনি আরো জানান, তেঁতুল কাঠের খাটিয়া সবচেয়ে ভালো হয়। কিন্তু এখন অনেকে বোর্ড বা পুরনো টেবিলেই মাংস কাটছে, নতুন খাটিয়া আর নিচ্ছে না। খাটিয়ার আকার ও কাঠের মান অনুযায়ী দাম রাখা হয়েছে ১৫০ টাকা থেকে ৭০০ টাকার মধ্যে। কিন্তু তাতেও বিক্রির গতি নেই।
অপর আরেক খাটিয়া বিক্রেতা ইউসুফ শেখ বলেন, কোরবানির ঈদ সামনে থাকলেও এবার তেমন বিক্রি নেই। আগে এই সময় খাটিয়ার অর্ডার নিতে ব্যস্ত থাকতে হতো, এখন দোকানে বসে সময় কাটাই। মানুষ আগের মতো নতুন খাটিয়া কিনছে না। খাটিয়া বিক্রেতারা আশা করছেন, ঈদের এক-দুই দিন আগে কিছুটা বিক্রি বাড়তে পারে, তবে তাতে লোকসান পূরণ হওয়ার সম্ভাবনা কম। সিরাজদীখান বাজারে খাটিয়া কিনতে আসা শহিদুল মিয়া বলেন, আগে খাটিয়া ছাড়া কোরবানির কাজ ভাবাই যেত না। এখন অনেকেই পুরনো খাটিয়া বা বিকল্প কিছু ব্যবহার করছে। তাই হয়তো চাহিদা কমে গেছে।
তালতলা বাজারে খাটিয়া কিনতে আসা আল-আমিন বলেন, আগে যেসব খাটিয়া ব্যবহার করতাম, সেগুলো অনেক ভারী ছিল। এখন হালকা ও সহজে পরিষ্কার করা যায় এমন খাটিয়া খুঁজছি। কাঠের খাটিয়া যেমন দামি, তেমনি জায়গাও বেশি নেয়। তাই বিকল্প কিছু দেখছি। তিনি আরো বলেন,কোরবানির সময় শুধু এক-দুই দিনের জন্য খাটিয়া লাগে, তাই এত খরচ করতে ইচ্ছা করছে না। আগেও যেটা ছিল, সেটা দিয়েই চালিয়ে নেওয়ার চিন্তা করছি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

খাটিয়া বিক্রিতে মন্দাভাব, হতাশা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

খাটিয়া বিক্রিতে মন্দাভাব, হতাশা

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত