আপডেট : রোববার, ০৩ মে ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

খালইস্ট এলাকায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

হত্যার ঘটনায় ৪ জনকে আসামী করে মামলা
গ্রেফতার ১ ও ২ নম্বর আসামীকে জেলে প্রেরণ 
 
মুন্সীগঞ্জ শহরের খালইস্ট এলাকায় পিতার সামনেই সহোদর ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছে বড় ভাই আক্তার হোসেন (৫২)। বুধবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরদিন বৃহস্পতিবার ঢামেক মর্গে ময়নাতদন্ত সম্পন্ন শেষে বিকেলে নিহত আক্তারের লাশ শহরের খালইস্ট এলাকায় নিজ বাড়ীতে নেওয়া হয়। এরপর বাদ আসর দক্ষিণ ইসলামপুর সামাজিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে। নিহত আক্তার হোসেন শহরের খালইস্ট এলাকার হাজী মো. আওলাদ হোসেনের ছেলে। 
 
এদিকে পিতার চোখের সামনে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই আক্তার নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
 
অন্যদিকে এ ঘটনায় শুক্রবার নিহত আক্তার হোসেনের ছোট ভাই ইকবাল হোসেন বাদী হয়ে ৪ জনকে আসামী করে সদর থানায়  হত্যা মামলা রুজু করেছেন। মামলার প্রধান আসামী রাহিমা বেগম, দুই নম্বর আসামী মামা শ্বশুর জহিরুল ইসলাম মিল্লাত, তিন নম্বর আসামী ঘাতক ও নিহতের ছোট ভাই জহির এবং ৪ নম্বর আসামী করা হয়েছে বন্যা নামের নারী।
 
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়,  সম্প্রতি আওলাদ হোসেনের ছেলে জহির হোসেন প্রেমের সম্পর্কে ডিভোর্সি গৃহবধূকে বিয়ে করেন। এ নিয়ে পারিবারিক ঝামেলা তৈরী হয়। এর জের ধরে গত ২৬ এপ্রিল দুপুরে জহিরের সঙ্গে সহোদর ভাই ইকবাল হোসেনের ঝগড়া বেঁধে যায়। এ সময় বড় ভাই আক্তার হোসেন এগিয়ে গিয়ে কথাবার্তা বলার একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতন্ডা বেঁধে যায়। এই পরিস্থিতিতে ঝগড়া মেটাতে পিতা আওলাদ হোসেন 
ঘটনাস্থলে ছুটে আসার আগেই পিতার চোখের সামনেই ক্ষুব্ধ থাকা জহির ধারালো ছুরি দিয়ে বড় ভাই আক্তারকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ছুরিটি পেটের ভিতর ঢুকে গেলে নারী ভুঁড়ি বের হয়ে যায়। এ অবস্থায় মুমূর্ষু অবস্থায় রক্তাক্ত জখম আক্তারকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে আক্তার হোসেনের (৫২) মৃত হয়।
 
পুলিশ জানায়, এ ঘটনায় পুলিশ ইতিমধ্যেই এক ও দুই নম্বর আসামীকে গ্রেফতার করে। ঘাতক জহির ও বন্যা আত্মগোপনে থাকায় তাদের গ্রেফতারে কিছুটা বিলম্ব হচ্ছে। 
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতারকৃত দুই আসামীকে শুক্রবার বিশেষ আদালতের মাধ্যমে মুন্সীগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামী জহির ও বন্যা নামের এক মেয়েকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

খালইস্ট এলাকায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

খালইস্ট এলাকায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত