মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪ টার দিকে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামের খেলার মাঠে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান রতন।
জেলা বিএনপির সদস্য ও টেংগারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসহাক আলীর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন রিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য প্রফেসর একেএম গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম ভিপি মাসুম, মাসুদ ফারুক, জেলা কৃষকদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, ধানমন্ডি ৫২ নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও গজারিয়া উপজেলা বিএনপির সদস্য মোতাহার হোসেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না ও যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা তপন চৌধুরী, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ শিকদার, উপজেলা, যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, আমিনুল ইসলাম উজ্জ্বল, মহিলাদলের আহ্বায়ক রাজিয়া সুলতানা আইভি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান প্রমুখ। দোয়া মাহফিল শেষে সহস্রাধিক অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য প্রদান করেন।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

মতামত