মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজার কবুতর পট্টিতে খালপাড়ের ঘাটের ভাগাড় পরিচ্ছন্নতায় নেমেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। এতে প্রশংসায় ভাসছেন তারা। বালিগাঁও গ্রামের স্থানীয় বাসিন্দা রাজন মুন্সী এ উদ্যোগ নেন। গতকাল শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে এ পরিচ্ছন্নতা কার্যক্রম।
জানা যায়, তালতলা-ডহরী খালের বালিগাঁও বাজারে কবুতর পট্টির ঘাটে দীর্ঘদিন বর্জ্য আবর্জনা ফেলে ময়লার স্তূপ করে রেখেছিলেন। বাজার কমিটি ময়লা আবর্জনা পরিষ্কারে উদ্যোগ গ্রহণ না করায় স্থানীয় বাসিন্দা রাজন মুন্সীর নিজ উদ্যোগে কিছু ব্যবসায়ীদের নিয়ে এসব পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে নামেন। এ সময় তারা বলেন, দেশ আপনার আমার সবার। সুতরাং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব সবার। সব দোকানিকে ময়লা আবর্জনা ঘাটে না ফেলে নির্দিষ্ট ঝুড়ির মধ্যে রাখার অনুরোধ করেন। তারা আরো বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যহত থাকবে।
রাজন মুন্সী বলেন, দীর্ঘদিন যাবত এই ঘাটে ময়লা আবর্জনা ফেলে ময়লার স্তূপ করে রেখেছিল। ময়লা পরিষ্কারে বাজার কমিটির কোনো উদ্যোগ না থাকায় আমরা কয়েকজন মিলে সকাল থেকে বিকাল পর্যন্ত ময়লা পরিষ্কার করি। পোষ্টার টানিয়ে সবাইকে ময়লা না ফেলার জন্য অনুরোধ করা হয়েছে।
বাজারের ব্যবসায়ী এনায়েত বলেন, এই ঘাটটি একসময় সচল ছিলো। এই ঘাট দিয়ে ট্রলার চলাচল করতো। কিন্তু এখানে ময়লা আবর্জনা ফেলার কারণে দীর্ঘদিন যাবত ঘাটটি অচল হয়েছিল। আমরা আজকে ময়লা পরিষ্কার করেছি। বাজারের সকল ব্যবসায়ীকে বলবো এখানে যেনো আর ময়লা ফেলা না হয়। এই ঘাটটা যেনো পরিষ্কার থাকে।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৫

মতামত