আপডেট : মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

খাল দখলের প্রতিযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রভাবশালী নেতা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সরকারি খাল দখলের অভিযোগ ওঠেছে গজারিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান ও নাসির উদ্দীন নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। ফলে দখলের কবলে পরে অস্তিত্ব সংকটের মুখে খালটি। সরেজমিনে গতকাল সোমবার দুপুরে গিয়ে দেখা যায়, গজারিয়া উপজেলার দক্ষিণ লামছড়ি মৌজার আর এস ১ নং খতিয়ানে ৮৩৯ নং দাগের খালটি ফুলদী নদী শাখা
নদী থেকে প্রবাহিত হয়ে সোনালী মার্কেট দিয়ে গোসাইচর গ্ৰামের মধ্য দিয়ে নাজিরচর ফুলদী নদীর সাথে মিলিত হয়। কালের পরিবর্তনে সোনালী মার্কেট দিয়ে খালটির উপর কোন ব্রীজ বা কালভার্ট না দিয়ে রাস্তা নির্মাণ করা হলে খালটি বন্ধ হয়ে যায়। ফলে প্রভাবশালী দখলদারদের দখল থেকে খালটি রক্ষা পায়নি। মার্কেট সংলগ্ন খালের জায়গাটি পাশের গজারিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক দখল করে স্থাপনা নির্মাণ করে ভাড়া আদায় করছেন। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মুন্সীগঞ্জ জেলা শাখার সাবেক সহ সভাপতি নাসির উদ্দীন খাল দখল করে বালু ব্যবসা করছেন। তবে খাল দখল নিয়ে সরকারি কর্মকর্তাদের বারবার বলার পরেও নিচ্ছেন না কোনো আইনি ব্যবস্থা এমনটাই জানান স্থানীয়রা। সেখানকার জেলে ও বেঁধে সম্প্রদায়ের কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, এক সময় এই খাল দিয়ে স্রোত প্রবাহিত হতো। তাই মাছের অভয়াশ্রম হিসেবে আমরা অনেকেই এই খালে মাছ ধরে জীবিকা নির্বাহ করেছি। এখন শুধু এই খালটি আমাদের কাছে অতীত ইতিহাস। প্রশাসনের নাকের ডগায় খাল দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ ও বালু ব্যবসা করছে তারা। তাদেরকে জানালেও তারা ব্যবস্থা নেয় না।
স্থানীয় জয়নাল আবেদীন জানান, সোনালী মার্কেট থেকে গজারিয়া লঞ্চ ঘাট পর্যন্ত সড়কটি আওয়ামী লীগ সরকারের আমলে খালটির উপর কোন ব্রীজ বা কালভার্ট না দিয়ে রাস্তা নির্মাণ করা হলে খালটি বন্ধ হয়ে যায়। ওই সময় গজারিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নামে খাল ভরাট করে দোকানপাট তুলে ভাড়া আদায় করছে। এখন বিএনপির কয়েক জন নেতা খাল দখল করে বালু ব্যবসা করছে। আপনার লেখালেখি করলে লাভ কী। প্রশাসন কি পারবে দখলদারদের উচ্ছেদ করতে।
পরিবেশবাদী শফিক ঢালী বলেন, জীববৈচিত্রের এই উপজেলার প্রত্যেকটি নদী-খাল দখলের অসম প্রতিযোগিতা থামছেই না। এখন যদি প্রশাসন ও জনগন এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারে তাহলে কোন একসময় পানির অভাবে গজারিয়া উপজেলা বিরানভূমিতে পরিনত হবে। এই খালটিও এর ব্যতিক্রম নয়। আমরা আশাবাদী সরকারের প্রশাসন এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন।
এদিকে, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দীনের কাছে খাল দখলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অনেকেই খাল দখল করে স্থাপনা নির্মাণ করেছে। সকলের ন্যায় খালের কিছু অংশ আমিও দখল করে ব্যবসা করছি।
এ ব্যাপারে গজারিয়া ইউনিয়ন ভূমি অফিসার নজরুল ইসলাম বলেন, আমাদের কাছে খাল দখলের কোন অভিযোগ নেই। তবে সরজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, আইনত সরকারি খাল কাউকে বন্দোবস্ত দেওয়ার বিধান নেই, যেহেতু আপনারা আমাকে অবহিত করেছেন অবশ্যই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

খাল দখলের প্রতিযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রভাবশালী নেতা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

খাল দখলের প্রতিযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রভাবশালী নেতা

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত