আপডেট : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় কিশোরী ধর্ষণ: প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়ায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা করার ঘটনায় মূল অভিযুক্ত সাজিদকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। 
 
সোমবার (৬ জুলাই) রাত তিনটার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় নয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
 
​এর আগে, ভুক্তভোগী কিশোরীর বড় ভাই বাদী হয়ে গজারিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত সাজিদ ওই গ্রামের মহিউদ্দিনের ছেলে।
 
গজারিয়া থানা সূত্রে জানা যায়, ​মামলা দায়েরের পরপরই তৎপর হয়ে ওঠে গজারিয়া থানা পুলিশ। আত্মগোপনে থাকা মূল অভিযুক্ত সাজিদকে ধরতে সোমবার গভীর রাতে অভিযান চালানো হয় এবং রাত তিনটার দিকে তাকে নিজ গ্রাম থেকেই গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
 
​গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ভুক্তভোগীর ভাইয়ের দায়েরকৃত ধর্ষণ মামলায় সোমবার রাত তিনটার দিকে আমরা অভিযান চালিয়ে অভিযুক্ত সাজিদকে গ্রেফতার করেছি। সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।"
 
​এদিকে মূল আসামিকে দ্রুত গ্রেফতার করায় স্বস্তি প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল। তারা এই অপরাধের সাথে জড়িত এবং ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
​
উল্লেখ্য, মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় নয়াকান্দি গ্রামে প্রতিবেশী এক যুবকের ধর্ষণে ওই কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তবে এই ঘটনায় আরও কয়েকজনের নাম আসায় বিষয়টি একক নাকি সংঘবদ্ধ ধর্ষণ তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, স্থানীয় একটি প্রভাবশালী চক্র বিচারের আশ্বাস দিয়ে কিশোরীর জোরপূর্বক গর্ভপাত করানোর জন্য চাপ সৃষ্টি করাসহ নানাভাবে হুমকি দিচ্ছিল। অবশেষে কোনো উপায় না পেয়ে এবং নিরাপত্তার স্বার্থে ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় কিশোরী ধর্ষণ: প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেফতার
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় কিশোরী ধর্ষণ: প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়ায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা করার ঘটনায় মূল অভিযুক্ত সাজিদকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। 
 
সোমবার (৬ জুলাই) রাত তিনটার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় নয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
 
​এর আগে, ভুক্তভোগী কিশোরীর বড় ভাই বাদী হয়ে গজারিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত সাজিদ ওই গ্রামের মহিউদ্দিনের ছেলে।
 
গজারিয়া থানা সূত্রে জানা যায়, ​মামলা দায়েরের পরপরই তৎপর হয়ে ওঠে গজারিয়া থানা পুলিশ। আত্মগোপনে থাকা মূল অভিযুক্ত সাজিদকে ধরতে সোমবার গভীর রাতে অভিযান চালানো হয় এবং রাত তিনটার দিকে তাকে নিজ গ্রাম থেকেই গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
 
​গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ভুক্তভোগীর ভাইয়ের দায়েরকৃত ধর্ষণ মামলায় সোমবার রাত তিনটার দিকে আমরা অভিযান চালিয়ে অভিযুক্ত সাজিদকে গ্রেফতার করেছি। সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।"
 
​এদিকে মূল আসামিকে দ্রুত গ্রেফতার করায় স্বস্তি প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল। তারা এই অপরাধের সাথে জড়িত এবং ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
​
উল্লেখ্য, মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় নয়াকান্দি গ্রামে প্রতিবেশী এক যুবকের ধর্ষণে ওই কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তবে এই ঘটনায় আরও কয়েকজনের নাম আসায় বিষয়টি একক নাকি সংঘবদ্ধ ধর্ষণ তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, স্থানীয় একটি প্রভাবশালী চক্র বিচারের আশ্বাস দিয়ে কিশোরীর জোরপূর্বক গর্ভপাত করানোর জন্য চাপ সৃষ্টি করাসহ নানাভাবে হুমকি দিচ্ছিল। অবশেষে কোনো উপায় না পেয়ে এবং নিরাপত্তার স্বার্থে ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত