আপডেট : রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিজ বসতঘর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। নিহতের স্বজনদের দাবি, তাকে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়েছে তার স্বামী।
 
​শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া মধ্যমকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
 
​নিহত গৃহবধূর নাম রিনা আক্তার (২৫)। তিনি চর বাউশিয়া মধ্যমকান্দি গ্রামের সুমন মিয়ার স্ত্রী এবং একই উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও গ্রামের মোহাম্মদ ইব্রাহিমের মেয়ে।
 
​স্থানীয় সূত্র জানায়, প্রায় ১২ বছর আগে পারিবারিকভাবে সুমন মিয়ার সঙ্গে রিনা আক্তারের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। পেশায় পেইন্টার সুমনের সঙ্গে গত ৩-৪ বছর ধরে বিভিন্ন বিষয় নিয়ে রিনার ঝগড়াঝাঁটি চলছিল। মাঝে মাঝে তা হাতাহাতির পর্যায়েও পৌঁছাত। শনিবার সকালে প্রতিবেশীরা জানতে পারেন ঘরের বিছানায় রিনা আক্তারের লাশ পড়ে আছে এবং তার নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। অন্যদিকে স্বামী সুমন মিয়া লাপাত্তা।
 
​সুমন মিয়ার মা রুফিয়া বেগম বলেন, "শুক্রবার বিকেল চারটার দিকে সুমনের সঙ্গে রিনার কথা কাটাকাটি ও মারামারি হয়। বিষয়টি জানার পর আমরা তাঁদের মিটমাট করে দিই। রাতে তাঁদের মধ্যে কী হয়েছে তা আমার জানা নেই। সকালে সুমনের মেয়ে সিনহা এসে কান্নাকাটি করতে থাকলে আমি ঘরে গিয়ে রিনার নিথর দেহ পড়ে থাকতে দেখি। সে কীভাবে মারা গেছে তা বলতে পারব না।"
 
এদিকে ​নিহত রিনার মা সাকিনা বেগমের অভিযোগ, "সুমন মাদকাসক্ত ছিল। মাদকের টাকার জন্য সে রিনাকে প্রায়ই মারধর করত এবং বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দিত। এসব বিষয় নিয়ে বিরোধের জের ধরে রিনাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে সুমন পালিয়ে গেছে। আমি সুমনের ফাঁসি চাই।"
 
​এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে; তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়ায় নিজ বসতঘর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। নিহতের স্বজনদের দাবি, তাকে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়েছে তার স্বামী।
 
​শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া মধ্যমকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
 
​নিহত গৃহবধূর নাম রিনা আক্তার (২৫)। তিনি চর বাউশিয়া মধ্যমকান্দি গ্রামের সুমন মিয়ার স্ত্রী এবং একই উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও গ্রামের মোহাম্মদ ইব্রাহিমের মেয়ে।
 
​স্থানীয় সূত্র জানায়, প্রায় ১২ বছর আগে পারিবারিকভাবে সুমন মিয়ার সঙ্গে রিনা আক্তারের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। পেশায় পেইন্টার সুমনের সঙ্গে গত ৩-৪ বছর ধরে বিভিন্ন বিষয় নিয়ে রিনার ঝগড়াঝাঁটি চলছিল। মাঝে মাঝে তা হাতাহাতির পর্যায়েও পৌঁছাত। শনিবার সকালে প্রতিবেশীরা জানতে পারেন ঘরের বিছানায় রিনা আক্তারের লাশ পড়ে আছে এবং তার নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। অন্যদিকে স্বামী সুমন মিয়া লাপাত্তা।
 
​সুমন মিয়ার মা রুফিয়া বেগম বলেন, "শুক্রবার বিকেল চারটার দিকে সুমনের সঙ্গে রিনার কথা কাটাকাটি ও মারামারি হয়। বিষয়টি জানার পর আমরা তাঁদের মিটমাট করে দিই। রাতে তাঁদের মধ্যে কী হয়েছে তা আমার জানা নেই। সকালে সুমনের মেয়ে সিনহা এসে কান্নাকাটি করতে থাকলে আমি ঘরে গিয়ে রিনার নিথর দেহ পড়ে থাকতে দেখি। সে কীভাবে মারা গেছে তা বলতে পারব না।"
 
এদিকে ​নিহত রিনার মা সাকিনা বেগমের অভিযোগ, "সুমন মাদকাসক্ত ছিল। মাদকের টাকার জন্য সে রিনাকে প্রায়ই মারধর করত এবং বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দিত। এসব বিষয় নিয়ে বিরোধের জের ধরে রিনাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে সুমন পালিয়ে গেছে। আমি সুমনের ফাঁসি চাই।"
 
​এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে; তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত