মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দী গ্রামে সাংবাদিক শাকিল প্রধানের মালিকানাধীন ভাড়া বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার সকালে ভুক্তভোগী সাংবাদিক গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
শাকিল প্রধান দৈনিক আলোকিত সকাল পত্রিকার গজারিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি জানান, চকের পাড়া এলাকায় তার মালিকানাধীন দুটি টিনের চৌচালা ঘর ভাড়া দেওয়া রয়েছে। গেল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার সময় মুখোশ পরিহিত অজ্ঞাতনামা ৫-৬ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ তার ভাড়া বাড়িতে প্রবেশ করে টিনের বেড়া কেটে ব্যাপক ভাঙচুর চালায়। এতে
প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।
হামলাকারীরা ভাড়াটিয়াদের লক্ষ্য করে চিৎকার ও হুমকি প্রদান করে, ঘর থেকে বের হলে হত্যার হুমকি দেয় এবং সেখানে বসবাস করতে হলে চাঁদা দিতে হবে বলে ভয় দেখায়। একপর্যায়ে তারা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। শাকিল প্রধান মনে করছেন, পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।
এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

মতামত