আপডেট : শনিবার, ১১ এপ্রিল ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ার আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা আল মামুন মেম্বার গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি সদস্য আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। ২০২২ সালের আগস্টে স্থানীয় বিএনপি নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে তার হুমকি দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তিনি দেশব্যাপী ব্যাপক আলোচনায় আসেন।
 
​গ্রেফতারকৃত আল মামুন (৪৫) উপজেলার বাউশিয়া ইউনিয়নের ফরায়েজি কান্দি গ্রামের মৃত হামিদ মেম্বারের ছেলে। তিনি বাউশিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
 
​গজারিয়া থানা সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আল মামুন আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলায় ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকে খুঁজছিল। সর্বশেষ তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে গত রাতে রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
 
​ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, “মামুন মেম্বারের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। গত রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে এবং শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ার আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা আল মামুন মেম্বার গ্রেফতার
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ার আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা আল মামুন মেম্বার গ্রেফতার

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি সদস্য আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। ২০২২ সালের আগস্টে স্থানীয় বিএনপি নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে তার হুমকি দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তিনি দেশব্যাপী ব্যাপক আলোচনায় আসেন।
 
​গ্রেফতারকৃত আল মামুন (৪৫) উপজেলার বাউশিয়া ইউনিয়নের ফরায়েজি কান্দি গ্রামের মৃত হামিদ মেম্বারের ছেলে। তিনি বাউশিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
 
​গজারিয়া থানা সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আল মামুন আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলায় ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকে খুঁজছিল। সর্বশেষ তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে গত রাতে রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
 
​ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, “মামুন মেম্বারের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। গত রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে এবং শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত