আপডেট : শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী লিটন কসাই আটক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ‘গজারিয়ার ইয়াবা বদি’ নামে পরিচিত কসাই লিটনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর একটার দিকে উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত লিটন কসাই (৪০)। সে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের ফিরোজ কসাইয়ের ছেলে। তবে সে আগে গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে বসবাস করত। অস্ত্র, মাদকসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ১৫টির মতো মামলা রয়েছে।

গজারিয়া থানা সূত্রে জানা যায়, লিটন কসাই দীর্ঘদিন ধরে কসাই কাজের আড়ালে মাদক ব্যবসা করে আসছিল। মাদক বিক্রি টাকায় তিনটি বাড়িসহ লিটনের রয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি। বেপরোয়া মাদক ব্যবসার কারণে তিনি স্থানীয়ভাবে 'গজারিয়ার ইয়াবা বদি' নামে পরিচিত। একটি অস্ত্র মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। তাকে আটকে গত কয়েকদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল পুলিশ। এদিকে শুক্রবার দুপুর একটার দিকে ভবেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন বাউশিয়া বহুমুখী উন্নয়ন সমিতি মার্কেটের পেছনের বাজার থেকে তাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেন বলেন, ' একটি অস্ত্র মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সেই মামলায় তাকে আটক করা হয়েছে।'#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী লিটন কসাই আটক
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গজারিয়ার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী লিটন কসাই আটক

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ‘গজারিয়ার ইয়াবা বদি’ নামে পরিচিত কসাই লিটনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর একটার দিকে উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত লিটন কসাই (৪০)। সে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের ফিরোজ কসাইয়ের ছেলে। তবে সে আগে গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে বসবাস করত। অস্ত্র, মাদকসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ১৫টির মতো মামলা রয়েছে।

গজারিয়া থানা সূত্রে জানা যায়, লিটন কসাই দীর্ঘদিন ধরে কসাই কাজের আড়ালে মাদক ব্যবসা করে আসছিল। মাদক বিক্রি টাকায় তিনটি বাড়িসহ লিটনের রয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি। বেপরোয়া মাদক ব্যবসার কারণে তিনি স্থানীয়ভাবে 'গজারিয়ার ইয়াবা বদি' নামে পরিচিত। একটি অস্ত্র মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। তাকে আটকে গত কয়েকদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল পুলিশ। এদিকে শুক্রবার দুপুর একটার দিকে ভবেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন বাউশিয়া বহুমুখী উন্নয়ন সমিতি মার্কেটের পেছনের বাজার থেকে তাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেন বলেন, ' একটি অস্ত্র মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সেই মামলায় তাকে আটক করা হয়েছে।'#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত