মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শীর্ষ সন্ত্রাসী, ২৩ মামলার আসামি, লালু-সৈকত গ্রুপের 'সেকেন্ড ইন কমান্ড' সৈকতকে আটক করেছে র্যাব। এদিকে আটকের পর তার দেওয়া তথ্য অনুযায়ী হোগলাকান্দি গ্রাম থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ১টি ম্যাগাজিন, এবং ২ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকায় থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সন্ত্রাসীর নাম সৈকত (৩০)। সে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
এদিকে শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় গণমাধ্যমে প্রেস রিলিজ পাঠিয়ে অভিযানের বিভিন্ন দিক তুলে ধরে র্যাব। সেখানে বলা হয়, দুর্ধষ সন্ত্রাসী সৈকতকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব। এরই ধারাবাহিকতায় র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে নারায়ণগঞ্জের মিজমিজি এলাকা থেকে সৈকতকে আটক করে। পরবর্তীতে আসামির দেওয়া তথ্যমতে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার হোগলাকান্দিস্থ আসামির বসতঘর হতে ১ বিদেশি পিস্তল, ১টি দেশীয় ওয়ান শুটার গান, ১টি ম্যাগাজিন, এবং ২ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আলী বলেন,' আটক সৈকত চৌদ্দকাউনিয়া গ্রামের সরকার হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলার এজহার নামীয় আসামি। এই মামলার বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।'
প্রসঙ্গতঃ চলতি বছরের গত ২৬ নভেম্বর রাতে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে টিকটক বানানোর কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে নির্মমভাবে খুন করা হয় জয় সরকার (২৫) নামে এক তরুণকে। এই ঘটনায় মামলা দায়ের এর পর থেকে অভিযুক্ত সবাই আত্মগোপনে চলে যায়। সর্বশেষ গত বুধবার দিনভর অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি লালুকে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে আটক করে র্যাব-৩। অন্যদিকে র্যাব-১১ এর একটি টিম নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তার দিন সহযোগী শাকিল, আলাউদ্দিন এবং জসিমকে আটক করে। এদিকে গতকাল র্যাবের হাতে আটক হল আরেক আসামি সৈকত।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫

মতামত