মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত গাড়ির চাপায় অজ্ঞাত (৩৫) এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তেতৈতলা এলাকায় কুমিল্লা মুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়ক দিয়ে যাওয়ার সময় তেতৈতলা এলাকা অতিক্রমকালে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে মরদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
এব্যাপারে ভবেরচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট সায়মাম মুঠোফোনে জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত