আপডেট : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় অবৈধভাবে খাল দখল করে ব্রিজ নির্মাণ কাজ বন্ধ করলেন ইউএনও

 মুন্সীগঞ্জের গজারিয়ায় মাথাভাঙ্গা গ্রামের চালকান্দি এলাকায় ব্যক্তিগত কাজে অবৈধভাবে খাল দখল করে সেতু নির্মাণ কাজ বন্ধ করেছে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।

খবর নিয়ে জানা যায়, উপজেলার ইমামপুর ইউনিয়নের মাথাভাঙা গ্রামের চালকান্দি এলাকায় প্রবাহমান খালের অপর প্রান্তে একটি বিলাসবহুল বাড়ী নির্মাণ করেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজের ছোট ভাই আব্দুল জলিল বেপারী। সে বাড়িতে যাতায়াতের জন্য অবৈধভাবে সরকারি খাল দখল করে একটি ব্রিজের নির্মাণ কাজ শুরু করেন তিনি। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ব্রিজটির নির্মাণ কাজ বন্ধ করে দেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শুক্রবার (০২ ডিসেম্বর) বিকেলে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়,  ব্রিজ তৈরির জন্য পিলার নির্মাণের কাজ করছেন ১০-১২জন শ্রমিক। খালটির দুই পাড়ে দুটি করে চারটি পিলার তৈরির প্রাথমিক কাজ শেষ করেছে তারা। শ্রমিকরা জানায় কংক্রিটের পিলারের উপর স্টিলের ডেক বসিয়ে ব্রিজটির নির্মাণ কাজ শেষ করা হবে।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে কয়েকজন জানান, সেতুটি নির্মাণে সরকারের কোন কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়নি। বর্ষাকালে এই খাল দিয়ে ছোট-বড় অনেক নৌযান চলাচল করে। অপরিকল্পিতভাবে এই ব্রিজটি নির্মাণ করা হলে নৌযান চলাচলে সমস্যা তৈরি হবে। পাশাপাশি দক্ষ প্রকৌশলী বাদ দিয়ে শুধুমাত্র অদক্ষ শ্রমিক দিয়ে এ ধরনের ব্রিজ নির্মাণ করা ব্যবহারকারীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল জলিল বলেন, 'এখানে প্রতি বছর বাঁশের সাঁকো নির্মাণ করতে হয় তাই চালকান্দি এলাকার ২৫-৩০টি পরিবারের চলাচলের সুবিধার্থে নিজ খরচে ব্রিজ নির্মাণ কাজ করছি। তবে আমি এই কাজে কারো অনুমতি নেইনি।'

বিষয়টি সম্পর্কে নদী খাল ও পরিবেশ বাঁচাও আন্দোলনের আহবায়ক শফিক ঢালী বলেন, ' আমি নিজে বিষয়টি দেখেছি। কেউ চাইলেই তার ব্যক্তিগত প্রয়োজনে অপরিকল্পিতভাবে সরকারি নদী বা খালের উপর সেতু নির্মাণ করতে পারে না। সেতু নির্মাণ করবে সরকারি প্রতিষ্ঠান। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে আমি প্রশাসনের প্রতি আবেদন জানাচ্ছি।'

বিষয়টি সম্পর্কে এলজিইডির গজারিয়া উপজেলা প্রকৌশলী মো. সামিউল আরেফিন বলেন, 'ব্যক্তিগত কাজে খালের উপর অনুমোদন ছাড়া এভাবে কেউ চাইলেই ব্রিজ নির্মাণ করতে পারেনা। ব্রিজ অবশ্যই সরকার নির্মাণ করে এবং তার জন্য কিছু প্রক্রিয়া রয়েছে।'

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন, 'স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাধ্যমে খবর পেয়ে আমি পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দিয়েছি। আগামীকালের মধ্যে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তৎক্ষণাৎ কোন আইনগত ব্যবস্থা নেওয়া যায়নি। আগামীকালের মধ্যে তারা তাদের অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে আমরা কঠোর পদক্ষেপ নিব।'

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় অবৈধভাবে খাল দখল করে ব্রিজ নির্মাণ কাজ বন্ধ করলেন ইউএনও
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় অবৈধভাবে খাল দখল করে ব্রিজ নির্মাণ কাজ বন্ধ করলেন ইউএনও

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

 মুন্সীগঞ্জের গজারিয়ায় মাথাভাঙ্গা গ্রামের চালকান্দি এলাকায় ব্যক্তিগত কাজে অবৈধভাবে খাল দখল করে সেতু নির্মাণ কাজ বন্ধ করেছে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।

খবর নিয়ে জানা যায়, উপজেলার ইমামপুর ইউনিয়নের মাথাভাঙা গ্রামের চালকান্দি এলাকায় প্রবাহমান খালের অপর প্রান্তে একটি বিলাসবহুল বাড়ী নির্মাণ করেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজের ছোট ভাই আব্দুল জলিল বেপারী। সে বাড়িতে যাতায়াতের জন্য অবৈধভাবে সরকারি খাল দখল করে একটি ব্রিজের নির্মাণ কাজ শুরু করেন তিনি। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ব্রিজটির নির্মাণ কাজ বন্ধ করে দেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শুক্রবার (০২ ডিসেম্বর) বিকেলে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়,  ব্রিজ তৈরির জন্য পিলার নির্মাণের কাজ করছেন ১০-১২জন শ্রমিক। খালটির দুই পাড়ে দুটি করে চারটি পিলার তৈরির প্রাথমিক কাজ শেষ করেছে তারা। শ্রমিকরা জানায় কংক্রিটের পিলারের উপর স্টিলের ডেক বসিয়ে ব্রিজটির নির্মাণ কাজ শেষ করা হবে।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে কয়েকজন জানান, সেতুটি নির্মাণে সরকারের কোন কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়নি। বর্ষাকালে এই খাল দিয়ে ছোট-বড় অনেক নৌযান চলাচল করে। অপরিকল্পিতভাবে এই ব্রিজটি নির্মাণ করা হলে নৌযান চলাচলে সমস্যা তৈরি হবে। পাশাপাশি দক্ষ প্রকৌশলী বাদ দিয়ে শুধুমাত্র অদক্ষ শ্রমিক দিয়ে এ ধরনের ব্রিজ নির্মাণ করা ব্যবহারকারীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল জলিল বলেন, 'এখানে প্রতি বছর বাঁশের সাঁকো নির্মাণ করতে হয় তাই চালকান্দি এলাকার ২৫-৩০টি পরিবারের চলাচলের সুবিধার্থে নিজ খরচে ব্রিজ নির্মাণ কাজ করছি। তবে আমি এই কাজে কারো অনুমতি নেইনি।'

বিষয়টি সম্পর্কে নদী খাল ও পরিবেশ বাঁচাও আন্দোলনের আহবায়ক শফিক ঢালী বলেন, ' আমি নিজে বিষয়টি দেখেছি। কেউ চাইলেই তার ব্যক্তিগত প্রয়োজনে অপরিকল্পিতভাবে সরকারি নদী বা খালের উপর সেতু নির্মাণ করতে পারে না। সেতু নির্মাণ করবে সরকারি প্রতিষ্ঠান। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে আমি প্রশাসনের প্রতি আবেদন জানাচ্ছি।'

বিষয়টি সম্পর্কে এলজিইডির গজারিয়া উপজেলা প্রকৌশলী মো. সামিউল আরেফিন বলেন, 'ব্যক্তিগত কাজে খালের উপর অনুমোদন ছাড়া এভাবে কেউ চাইলেই ব্রিজ নির্মাণ করতে পারেনা। ব্রিজ অবশ্যই সরকার নির্মাণ করে এবং তার জন্য কিছু প্রক্রিয়া রয়েছে।'

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন, 'স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাধ্যমে খবর পেয়ে আমি পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দিয়েছি। আগামীকালের মধ্যে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তৎক্ষণাৎ কোন আইনগত ব্যবস্থা নেওয়া যায়নি। আগামীকালের মধ্যে তারা তাদের অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে আমরা কঠোর পদক্ষেপ নিব।'

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত