আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় অভিযানের পরও বন্ধ হয়নি অবৈধ চুনের কারখানা.

পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই, নেই বৈধ কাগজপত্রও। উপজেলা প্রশাসনের অভিযানে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে, বিচ্ছিন্ন করা হয়েছে অবৈধ বিদ্যুৎ সংযোগ। একই অভিযানে কারাদণ্ডও দেওয়া হয়েছে দুইজনকে। কিন্তু এত কিছুর পরও বন্ধ হয়নি মুন্সীগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দিতে গড়ে ওঠা অবৈধ চুনের কারখানার কার্যক্রম। 
 
উল্টো থানা পুলিশের ‘মৌখিক অনুমতি’ পাওয়ার দাবি তুলে কাঠ ও পাথর পুড়িয়ে অবাধে তৈরি করা হচ্ছে চুন।তবে পুলিশের পক্ষ থেকে এমন অনুমতির বিষয়টি সরাসরি অস্বীকার করা হয়েছে। 
 
গতকাল বুধবার দুপুরে সরেজমিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বালুয়াকান্দি এলাকায় অবস্থিত ওই কারখানায় গিয়ে দেখা যায়, বিশাল আকৃতির চুল্লিতে জ্বলছে আগুনের লেলিহান শিখা। চুল্লির ওপর থেকে অনবরত বের হচ্ছে ধোঁয়া। আশপাশের বাতাসে ছড়িয়ে পড়ছে পোড়া কাঠ ও পাথরের গন্ধ। কারখানার সামনে ও আশপাশে স্তূপ করে রাখা হয়েছে বিপুল পরিমাণ জ্বালানি কাঠ ও পাথর। কয়েকজন শ্রমিককে চুন উৎপাদনের কাজে ব্যস্ত থাকতে দেখা যায়।
 
এ সময় গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে কারখানায় কর্মরত এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভাই, আমাদের ছবি তুলবেন না। আমরা শুধু কাজ করি। এই কারখানা পরিচালনা করেন এই এলাকারই শাহাবুদ্দিন। তার সঙ্গে আরও দুইজন আছেন, তাদের আমরা চিনি না।
 
প্রশাসনের অভিযানে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং মালিক শাহাবুদ্দিন কারাগারে রয়েছেন, এমন তথ্য জানিয়ে কারখানা চালু রাখার বিষয়ে জানতে চাইলে ওই শ্রমিক বলেন, থানা থেকে  পারমিশন দিয়েছে। তাই আমরা কাজ করছি।
 
তবে থানা পুলিশের পক্ষ থেকে এমন অনুমতির বিষয়টি কঠোরভাবে অস্বীকার করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম হোসেন।
 
মুঠোফোনে তিনি বলেন, তাদের কাছ থেকে সেই ব্যক্তির নাম বের করেন, থানা থেকে কে তাদের পারমিশন দিয়েছে। পুলিশ কখনো কোনো অবৈধ কাজের অনুমতি দেয় না। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
 
অনুসন্ধানে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর বালুয়াকান্দি এলাকায় ওই অবৈধ চুনের কারখানায় অভিযান পরিচালনা করেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া। অভিযানে কারখানাটির কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। আইন লঙ্ঘনের বিষয়টি প্রমাণিত হওয়ায় দুই অভিযুক্তকে কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে কারখানার অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
 
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের এমন অভিযানের পরও মাত্র কয়েক দিনের ব্যবধানে কারখানাটি পুনরায় চালু হওয়া উদ্বেগজনক। মহাসড়কের পাশে আবাসিক ও জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের চুল্লিতে কাঠ ও পাথর পোড়ানোর ফলে পরিবেশ দূষণের পাশাপাশি আশপাশের মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে চুল্লি থেকে নির্গত ধোঁয়া শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের জন্য ক্ষতির কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
 
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, প্রশাসনের অভিযান যখন হয়েছে, তখন তারা মনে করেছিলেন কারখানাটি আর চালু হবে না। কিন্তু কয়েকদিন পরই আবার আগের মতো কার্যক্রম শুরু হয়েছে।
 
স্থানীয়দের দাবি, শুধু অভিযান চালিয়ে সাময়িক ভাবে বন্ধ নয়, পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে কারখানাটির বৈধতা, পরিবেশগত ছাড়পত্র, বিদ্যুৎ সংযোগ এবং পুনরায় চালুর সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করা প্রয়োজন। পাশাপাশি মহাসড়কের পাশে পরিবেশ দূষণকারী এ ধরনের অবৈধ স্থাপনা স্থায়ী ভাবে বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
 
প্রশাসনের অভিযান অমান্য করে কারখানাটি পুনরায় চালুর বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া বলেন, প্রশাসনের নির্দেশ অমান্য করে অবৈধ কারখানা চালু রাখার কোনো সুযোগ নেই। আমি বিষয়টি খোঁজ-খবর নিয়ে আইনি ব্যবস্থা নিচ্ছি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় অভিযানের পরও বন্ধ হয়নি অবৈধ চুনের কারখানা.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় অভিযানের পরও বন্ধ হয়নি অবৈধ চুনের কারখানা.

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত