আপডেট : মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় অভিযুক্ত সন্ত্রাসীদের পুনর্বাসন চেষ্টায় ক্ষোভ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামে দীর্ঘদিনের রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িত অভিযুক্ত ব্যক্তিদের পুনর্বাসনের চেষ্টার অভিযোগ উঠেছে। এতে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রশাসনের কাছে অভিযুক্তদের গ্রামে প্রবেশ নিষিদ্ধসহ কঠোর আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
গতকাল সোমবার দুপুরে সরেজমিনে চর বলাকী গ্রাম ঘুরে দেখা যায়, বহু বাড়িঘর বিধ্বস্ত ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। প্রথম দেখায় মনে হতে পারে কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা। তবে স্থানীয়দের ভাষ্য, এটি কোনো দুর্যোগ নয় দীর্ঘদিনের রাজনৈতিক সন্ত্রাস ও সহিংসতারই করুণ পরিণতি।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ শাসনামলে নাজমুল, মন্টুসহ তাদের সহযোগীরা চর বলাকী গ্রামে চাঁদাবাজি, সন্ত্রাস, আধিপত্য বিস্তার ও হত্যাকাণ্ডের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে। সেই সব অভিযুক্ত ব্যক্তিদের নতুন করে গ্রামে পুনর্বাসনের চেষ্টায় এলাকাজুড়ে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, ওই সময় চাঁদাবাজি, বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটপাটসহ একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তাদের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ১৪ জুলাই চর বলাকী এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গোলাপ সরকার, আইয়ুব সরকার ও ইউনুছ মৃধা নিহত হন। একই ঘটনায় জুয়েল সরকার ও আওলাদ বেপারীকে হত্যার পর গুম করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় নিহত গোলাপ সরকারের পিতা মজু সরকার বাদী হয়ে গজারিয়া থানায় নাজমুলসহ ১৩৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
চর বলাকী গ্রামের বাসিন্দা মজিবর, মিজান, সাইফুলসহ একাধিক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা আমাদের স্বজনদের হত্যা করেছে, ঘরবাড়ি লুট করেছে, সেই সন্ত্রাসীদের কোনোভাবেই গ্রামে ঢুকতে দেওয়া যাবে না। তারা ফিরে এলে আবার রক্তপাতের আশঙ্কা রয়েছে।
তারা আরও বলেন, অভিযুক্তদের অবিলম্বে গ্রামে প্রবেশ নিষিদ্ধ করতে হবে এবং সংশ্লিষ্ট মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। দোষীদের বিচারের মুখোমুখি না করা হলে এলাকায় আবারও অস্থিরতা ও সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
হোসেন্দী ইউনিয়ন বিএনপির সদস্য ও চর বলাকী গ্রামের বাসিন্দা মাহফুজ মিয়া জানান, সম্প্রতি এক শ্রেণীর নামধারী বিএনপির কিছু নেতাকর্মী বিএনপির ব্যানারে আয়োজিত একটি ফুটবল ম্যাচে আওয়ামী লীগের অভিযুক্ত সন্ত্রাসীদের প্রধান অতিথি করে গ্রামে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। বিষয়টি জানাজানি হলে চর বলাকীসহ আশপাশের এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে খেলা বন্ধ করে দেয়। অভিযুক্তদের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাসান আলী বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় অভিযুক্ত সন্ত্রাসীদের পুনর্বাসন চেষ্টায় ক্ষোভ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় অভিযুক্ত সন্ত্রাসীদের পুনর্বাসন চেষ্টায় ক্ষোভ

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত