আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় অস্ত্র-গুলি উদ্ধার, ডাকাত আটক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাসারচর গ্রামে জনতার হাতে আটক হয়েছেন নৌ-ডাকাত দলের এক সদস্য। এ সময় কৌশলে পালিয়ে যায় আরও পাঁচজন। ডাকাত দলের ফেলে যাওয়া একটি ট্রলার থেকে পিস্তল, গুলি ও চাইনিজ কুড়াল উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ভাসারচর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা যায়। আটককৃত ডাকাত সদস্যের নাম রবিন (৩০)। তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলী এলাকার চাঁন মিয়ার ছেলে । সে গুয়াগাছিয়ার জিতু রাঢ়ি গ্রুপের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ডাকাত দলের হামলায় আহত মুন্না বলেন, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে একটি ট্রলার নিয়ে ছয়জন লোক ভাসারচর গ্রামে আসে। তবে তাদের অবস্থা দেখে মনে হচ্ছিল তারা কারও ধাওয়া খেয়ে এখানে এসে আশ্রয় নিয়েছে। পরবর্তীতে তারা ট্রলার বদল করে পালানোর চেষ্টা করলে বিষয়টি আমাদের কাছে সন্দেহজনক লাগে। আমি-সহ কয়েকজন তাদের কাছে গিয়ে পরিচয় জানতে চাইলে তারা আমাদের ওপর চড়াও হয়। এ সময় আমরা তাদের কাছে পিস্তল ও গুলি দেখতে পেলে তারা যে ডাকাত তা নিশ্চিত হই। পরবর্তীতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের জড়ো করা হয়। এ সময় ডাকাত দল গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। ডাকাত দলের পাঁচ সদস্য পালিয়ে গেলেও জনতার হাতে আটক হয়েছে একজন। ডাকাত দলের ফেলে যাওয়া ট্রলার থেকে পিস্তল, গুলি-সহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করি আমরা। পরে জনতার হাতে আটক ডাকাত সদস্যকে স্থানীয় একটি স্কুলে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়।
ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী আফরোজা বেগম বলেন, এরা সংঘবদ্ধ নৌ-ডাকাত দলের সদস্য। তারা ছয়জন ছিল। একজন নদীতে কচুরিপানায় আটকে গেলে জনগণ তাকে আটক করে। এই দলের বাকি সদস্যদের আটক করা গেলে আরও অস্ত্র ও গোলাবারুদ পাওয়া যাবে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম বলেন, স্থানীয়রা যে অস্ত্রগুলো উদ্ধার করেছে তার মধ্যে রয়েছে একটি ওয়ান শুটার গান, ১৬ রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল ও একটি পিস্তল-সাদৃশ্য লাইটার।
এদিকে, জনতার হাতে আটক ডাকাত রবিন বলেন, “আমি পেশায় একজন শ্রমজীবী। একদিন আগে আমি জিতু রাঢ়ির বাড়িতে আসি। আজকে আমি জিতু রাঢ়ীর কয়েকজন আত্মীয়ের সাথে নদীতে ঘুরতে বের হয়েছিলাম। তারা পুলিশের ট্রলার দেখে নদী থেকে পালিয়ে ভাসারচর গ্রামে এসে ওঠে। এখন জনগণ আমাকে আটক করেছে, কিছু অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্রের ব্যাপারে আমি কিছু জানি না। ট্রলারে থাকা জিতু রাঢ়ীর আত্মীয়-স্বজনরা এসব বিষয়ে ভালো বলতে পারবে। এ বিষয়ে অভিযুক্ত জিতু রাঢ়ীর বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, স্থানীয়দের মাধ্যমে এরকম একটি খবর আমরাও পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বিস্তারিত আপনাদের পরে জানানো হবে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় অস্ত্র-গুলি উদ্ধার, ডাকাত আটক
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় অস্ত্র-গুলি উদ্ধার, ডাকাত আটক

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত