আপডেট : সোমবার, ০২ মার্চ ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মহড়া, এলাকায় আতঙ্ক

মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তার এবং 'সুপারস্টার গ্রুপ'-এর জুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মহড়া দেওয়ার ঘটনা ঘটেছে।
 
রোববার (১ মার্চ) দুপুরে উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন সুপারস্টার ইন্ডাস্ট্রির সামনে এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 
​প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুর সাড়ে বারোটার দিকে ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় আনারপুরা ও ভবেরচর এলাকার বিএনপির দুটি পক্ষের লোকজন জড়ো হতে থাকে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। ওই সময় ককটেল বিস্ফোরণে মত তিনটি শব্দ পাওয়া যায় তবে সেগুলো ককটেল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দুপুর দুইটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
 
এক পক্ষের ​মিজানুর রহমান বলেন, "আমাদের প্রতিষ্ঠান এম.কে. এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরে বৈধ কার্যাদেশের মাধ্যমে সুপারস্টার গ্রুপে মালামাল সরবরাহ করে আসছে। গত কয়েকদিন ধরে স্থানীয় শাহাদাত হোসেন পান্নু, কাইয়ুম ও শাহনুর মেম্বারসহ ২০-২৫ জনের একটি গ্রুপ কোম্পানির কাছে চাঁদা দাবি করে আসছিল। দাবি পূরণ না হওয়ায় আজ তারা পরিকল্পিতভাবে কারখানার সামনে মহড়া দেয় এবং ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।"
 
অপর পক্ষের ​শাহাদাত হোসেন পান্নু অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি আজ সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত উপজেলা পরিষদে ছিলাম এবং এরপর থেকে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। আমি যতটুকু জানি আনারপুরা গ্রামের কিছু লোক বহিরাগত সন্ত্রাসীদের সাথে নিয়ে কারখানার সামনে মহড়া দিতে এলে ভিটিকান্দি ও আলীপুরা গ্রামের বাসিন্দারা একজোট হয়ে তাদের বাধা দেয়। গ্রামবাসীর ধাওয়া খেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেছে।"
 
এদিকে প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, "দুপুরে কারখানার প্রধান ফটকের অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে কয়েকটি বিকট শব্দ শোনা গেছে। সেগুলো ককটেল কি না তা নিশ্চিত করে বলতে পারছি না। তবে স্থানীয় কিছু যুবককে কারখানার আশেপাশে মহড়া দিতে দেখা গেছে।"
 
​গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, "সেখানে কথা কাটাকাটির একটি ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এর বাইরে বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে নেই।"#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মহড়া, এলাকায় আতঙ্ক
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মহড়া, এলাকায় আতঙ্ক

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তার এবং 'সুপারস্টার গ্রুপ'-এর জুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মহড়া দেওয়ার ঘটনা ঘটেছে।
 
রোববার (১ মার্চ) দুপুরে উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন সুপারস্টার ইন্ডাস্ট্রির সামনে এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 
​প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুর সাড়ে বারোটার দিকে ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় আনারপুরা ও ভবেরচর এলাকার বিএনপির দুটি পক্ষের লোকজন জড়ো হতে থাকে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। ওই সময় ককটেল বিস্ফোরণে মত তিনটি শব্দ পাওয়া যায় তবে সেগুলো ককটেল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দুপুর দুইটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
 
এক পক্ষের ​মিজানুর রহমান বলেন, "আমাদের প্রতিষ্ঠান এম.কে. এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরে বৈধ কার্যাদেশের মাধ্যমে সুপারস্টার গ্রুপে মালামাল সরবরাহ করে আসছে। গত কয়েকদিন ধরে স্থানীয় শাহাদাত হোসেন পান্নু, কাইয়ুম ও শাহনুর মেম্বারসহ ২০-২৫ জনের একটি গ্রুপ কোম্পানির কাছে চাঁদা দাবি করে আসছিল। দাবি পূরণ না হওয়ায় আজ তারা পরিকল্পিতভাবে কারখানার সামনে মহড়া দেয় এবং ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।"
 
অপর পক্ষের ​শাহাদাত হোসেন পান্নু অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি আজ সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত উপজেলা পরিষদে ছিলাম এবং এরপর থেকে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। আমি যতটুকু জানি আনারপুরা গ্রামের কিছু লোক বহিরাগত সন্ত্রাসীদের সাথে নিয়ে কারখানার সামনে মহড়া দিতে এলে ভিটিকান্দি ও আলীপুরা গ্রামের বাসিন্দারা একজোট হয়ে তাদের বাধা দেয়। গ্রামবাসীর ধাওয়া খেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেছে।"
 
এদিকে প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, "দুপুরে কারখানার প্রধান ফটকের অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে কয়েকটি বিকট শব্দ শোনা গেছে। সেগুলো ককটেল কি না তা নিশ্চিত করে বলতে পারছি না। তবে স্থানীয় কিছু যুবককে কারখানার আশেপাশে মহড়া দিতে দেখা গেছে।"
 
​গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, "সেখানে কথা কাটাকাটির একটি ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এর বাইরে বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে নেই।"#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত