আপডেট : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসা: দুই নারী যৌনকর্মী আটক

মুন্সীগঞ্জের গজারিয়ায় আবাসিক হোটেলের আড়ালে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে একটি গেস্ট হাউসে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় কোনো খদ্দেরকে পাওয়া না গেলেও দুই নারী যৌনকর্মীকে আটক করা হয়।
 
​সোমবার (১৫ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ভাটেরচর নতুন রাস্তা এলাকার 'সূর্যমুখী হোটেল এন্ড রেস্টুরেন্টে' এই অভিযান পরিচালনা করা হয়।
 
​আটককৃতরা হলেন: কুমিল্লা জেলার বাসিন্দা পুষ্প আক্তার (২২) ও রোকেয়া আক্তার (২৩)।
 
​স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটেরচর নতুন রাস্তা এলাকার ওই গেস্ট হাউসটিতে রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে নারী এনে দেহ ব্যবসা চালানো হচ্ছিল। স্থানীয়দের কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে সোমবার দুপুরে পুলিশসহ সেখানে অভিযান চালান গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হামিদা মুস্তাফা।​অভিযানকালে কোনো খদ্দের পাওয়া না গেলেও দুই নারী যৌনকর্মীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়া ঘটনাস্থল থেকে অসামাজিক কার্যকলাপে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। পরবর্তীতে আইনি পদক্ষেপ ও নিয়মিত মামলা দায়েরের জন্য তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়।
 
​স্থানীয়রা জানান, রাসেল মিয়ার মালিকানাধীন এই বাড়িটি এক ব্যক্তি ভাড়া নিয়ে আবাসিক হোটেলের ব্যবসা শুরু করেন। কিন্তু উদ্বোধনের পর থেকেই সেখানে বহিরাগত ও সন্দেহভাজন নারী-পুরুষের অবাধ যাতায়াত ছিল। এর আগেও প্রশাসনের অভিযানের পর কিছুদিন বন্ধ থাকলেও চক্রটি পুনরায় একই ভবনে এই অবৈধ ব্যবসা চালু করে। মহাসড়ক সংলগ্ন এই স্পটটিতে স্থায়ীভাবে অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
 
​এ বিষয়ে হোটেল মালিক রাসেল মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
 
​ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন,
​"উক্ত আবাসিক হোটেল থেকে দুই নারীকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"
 
​উল্লেখ্য, এই হোটেলটিতে অসামাজিক কার্যকলাপের ঘটনা এবারই প্রথম নয়। গত বছরের ২৩ নভেম্বর এই হোটেলে একই অভিযোগে অভিযান চালিয়েছিল পুলিশ। সে সময় ৩ নারী যৌনকর্মী এবং এক প্রেমিক যুগলসহ মোট ৫ জনকে আটক করা হয়েছিল।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসা: দুই নারী যৌনকর্মী আটক
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসা: দুই নারী যৌনকর্মী আটক

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়ায় আবাসিক হোটেলের আড়ালে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে একটি গেস্ট হাউসে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় কোনো খদ্দেরকে পাওয়া না গেলেও দুই নারী যৌনকর্মীকে আটক করা হয়।
 
​সোমবার (১৫ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ভাটেরচর নতুন রাস্তা এলাকার 'সূর্যমুখী হোটেল এন্ড রেস্টুরেন্টে' এই অভিযান পরিচালনা করা হয়।
 
​আটককৃতরা হলেন: কুমিল্লা জেলার বাসিন্দা পুষ্প আক্তার (২২) ও রোকেয়া আক্তার (২৩)।
 
​স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটেরচর নতুন রাস্তা এলাকার ওই গেস্ট হাউসটিতে রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে নারী এনে দেহ ব্যবসা চালানো হচ্ছিল। স্থানীয়দের কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে সোমবার দুপুরে পুলিশসহ সেখানে অভিযান চালান গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হামিদা মুস্তাফা।​অভিযানকালে কোনো খদ্দের পাওয়া না গেলেও দুই নারী যৌনকর্মীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়া ঘটনাস্থল থেকে অসামাজিক কার্যকলাপে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। পরবর্তীতে আইনি পদক্ষেপ ও নিয়মিত মামলা দায়েরের জন্য তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়।
 
​স্থানীয়রা জানান, রাসেল মিয়ার মালিকানাধীন এই বাড়িটি এক ব্যক্তি ভাড়া নিয়ে আবাসিক হোটেলের ব্যবসা শুরু করেন। কিন্তু উদ্বোধনের পর থেকেই সেখানে বহিরাগত ও সন্দেহভাজন নারী-পুরুষের অবাধ যাতায়াত ছিল। এর আগেও প্রশাসনের অভিযানের পর কিছুদিন বন্ধ থাকলেও চক্রটি পুনরায় একই ভবনে এই অবৈধ ব্যবসা চালু করে। মহাসড়ক সংলগ্ন এই স্পটটিতে স্থায়ীভাবে অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
 
​এ বিষয়ে হোটেল মালিক রাসেল মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
 
​ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন,
​"উক্ত আবাসিক হোটেল থেকে দুই নারীকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"
 
​উল্লেখ্য, এই হোটেলটিতে অসামাজিক কার্যকলাপের ঘটনা এবারই প্রথম নয়। গত বছরের ২৩ নভেম্বর এই হোটেলে একই অভিযোগে অভিযান চালিয়েছিল পুলিশ। সে সময় ৩ নারী যৌনকর্মী এবং এক প্রেমিক যুগলসহ মোট ৫ জনকে আটক করা হয়েছিল।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত