আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় আমনের বাম্পার ফলনে কৃষকের হাসি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় চলতি আমন মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। মাঠজুড়ে সোনালি ধানের শীষ ঝলমল করছে। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও এমন ফলনে খুশি কৃষক-কৃষাণীরা। ইতোমধ্যে অনেকেই পাকা ধান কেটে ঘরে তুলতে শুরু করেছেন। গতকাল বৃহস্পতিবার সরজমিনে উপজেলার গুয়াগাছিয়া, বাউশিয়া, টেংগারচরসহ বিভিন্ন ইউনিয়নের গ্রাম ঘুরে দেখা গেছে, মাঠে দুলছে পাকা ও আধাপাকা ধানের শীষ। পাকা ধানের ঘ্রাণে গ্রামজুড়ে উৎসবের আমেজ। কোথাও চলছে ধান কাটা, কোথাও মাড়াই। কৃষকের আঙিনা ও দাওয়ায় স্তুপাকারে সাজানো নতুন ধান। পুরো এলাকা সরগরম হয়ে উঠেছে ধান কাটার কর্মব্যস্ততায়।
কৃষকরা জানান, আমনের নতুন চাল ঘরে উঠতেই নবান্নের উৎসবও ফিরে এসেছে গ্রামে। অনেক পরিবার নতুন চাল দিয়ে ভাত, পিঠা, ক্ষীর ও পায়েস তৈরি করছেন। অগ্রহায়ণের শুরুতেই কৃষকের ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে নবান্নের গন্ধ।
গুয়াগাছিয়া গ্রামের কৃষক বাচ্চু মিয়া বলেন, দেড় বিঘা জমিতে ধান চাষ করেছি। গত বছরের চেয়ে এবার ফলন খুব ভালো। খড়ের চাহিদাও বেশি সব মিলিয়ে ভালো লাভ হবে মনে হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাত বিন সিদ্দিক বলেন, এ বছর উপজেলায় রোপা ও বোনা আমন মিলিয়ে চাষ হয়েছে ১ হাজার ৬০০ হেক্টর জমিতে। কৃষকদের সার্বিক সহযোগিতা করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় আমনে বাম্পার ফলন হয়েছে। তাই কৃষকের মুখে এখন তৃপ্তির হাসি। তিনি আরও বলেন, প্রত্যাশার চেয়ে বেশি ফলন হওয়ায় মাঠের পর মাঠ সোনালি শস্যে ভরে উঠেছে। এবার কৃষকের ঘরে নবান্নের আনন্দ আরও বেড়েছে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় আমনের বাম্পার ফলনে কৃষকের হাসি
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গজারিয়ায় আমনের বাম্পার ফলনে কৃষকের হাসি

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৫

featured Image

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় চলতি আমন মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। মাঠজুড়ে সোনালি ধানের শীষ ঝলমল করছে। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও এমন ফলনে খুশি কৃষক-কৃষাণীরা। ইতোমধ্যে অনেকেই পাকা ধান কেটে ঘরে তুলতে শুরু করেছেন। গতকাল বৃহস্পতিবার সরজমিনে উপজেলার গুয়াগাছিয়া, বাউশিয়া, টেংগারচরসহ বিভিন্ন ইউনিয়নের গ্রাম ঘুরে দেখা গেছে, মাঠে দুলছে পাকা ও আধাপাকা ধানের শীষ। পাকা ধানের ঘ্রাণে গ্রামজুড়ে উৎসবের আমেজ। কোথাও চলছে ধান কাটা, কোথাও মাড়াই। কৃষকের আঙিনা ও দাওয়ায় স্তুপাকারে সাজানো নতুন ধান। পুরো এলাকা সরগরম হয়ে উঠেছে ধান কাটার কর্মব্যস্ততায়।
কৃষকরা জানান, আমনের নতুন চাল ঘরে উঠতেই নবান্নের উৎসবও ফিরে এসেছে গ্রামে। অনেক পরিবার নতুন চাল দিয়ে ভাত, পিঠা, ক্ষীর ও পায়েস তৈরি করছেন। অগ্রহায়ণের শুরুতেই কৃষকের ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে নবান্নের গন্ধ।
গুয়াগাছিয়া গ্রামের কৃষক বাচ্চু মিয়া বলেন, দেড় বিঘা জমিতে ধান চাষ করেছি। গত বছরের চেয়ে এবার ফলন খুব ভালো। খড়ের চাহিদাও বেশি সব মিলিয়ে ভালো লাভ হবে মনে হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাত বিন সিদ্দিক বলেন, এ বছর উপজেলায় রোপা ও বোনা আমন মিলিয়ে চাষ হয়েছে ১ হাজার ৬০০ হেক্টর জমিতে। কৃষকদের সার্বিক সহযোগিতা করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় আমনে বাম্পার ফলন হয়েছে। তাই কৃষকের মুখে এখন তৃপ্তির হাসি। তিনি আরও বলেন, প্রত্যাশার চেয়ে বেশি ফলন হওয়ায় মাঠের পর মাঠ সোনালি শস্যে ভরে উঠেছে। এবার কৃষকের ঘরে নবান্নের আনন্দ আরও বেড়েছে।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত