আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় আলু চাষে জনপ্রিয় হয়ে উঠছে মালচিং পদ্ধতি.

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আলু চাষে মালচিং পদ্ধতিতে জমির পরিচর্যা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। আলু চাষি ও কৃষি শ্রমিকরা জানান, এই পদ্ধতিতে জমির উর্বরতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সেচের পানির অপচয় কমছে।
 
আলু চাষি ও কৃষক শ্রমিকদের সূত্রে জানা যায়, আলু রোপণ করা জমিতে রোপণকৃত আলুর দুটি সারির মাঝখানের ফাঁকা স্থানে শুকনো কচুরী,ঘাস ও খড় দিয়ে আবৃত করে দেয়াকে বলা হয় মালচিং পদ্ধতিতে জমির পরিচর্যা। এতে আলুর জমির মাটির আদ্রতা ধরে রেখে মাটি ঠান্ডা রাখতে সাহায্য করে। রোপণ কৃত আলুর চারা বড় হলে ব্যবহৃত শুকনো কচুরী,খড় ও ঘাস পঁচে মাটিতে মিশে জৈব সার তৈরী হলে চারা বাড়তি খাদ্যের যোগান পায়। মালচিং পদ্ধতিতে জমি পরিচর্যায় ব্যবহার করা জৈব সামগ্রী মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ সহ আগাছা জম্মাতে বাঁধা সৃষ্টি করে এবং মাটির উপরি ভাগে আবরণ তৈরী করে। এর ফলে জমিতে দেয়া সেচের পানি বাষ্পীভূত হওয়া প্রতিরোধ করে জমির আদ্রতার সুষম ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।
 
গজারিয়া উপজেলা কৃষি কর্মকর্তার কার্যলয় সূত্রে জানা যায়, চলতি আলু রোপণ মৌসুমে ২ হাজার হেক্টরের অধিক পরিমান জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে।
 
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ভবেরচর লক্ষীপুরা,বাউশিয়া ও করিমখাঁ এলাকা সংলগ্ন মাঠে গিয়ে কৃষক ও কৃষি শ্রমিকদের আলু জমিতে মালচিং পদ্ধতিতে জমির পরিচর্যা করতে দেখা গেছে।
 
লক্ষীপুরা গ্রাম সংলগ্ন পুর্ব চকে কথা হয় কৃষি শ্রমিক আলম মিয়ার সাথে, তিনি বলেন আলু রোপণ মৌসুমে তার নেতৃত্বে কুড়িগ্রাম থেকে ১১ জন শ্রমিক এসছেন আলু রোপণ ও জমির পরিচর্যার কাজে, ওইদিন তিনিসহ তার দুই সঙ্গী কৃষক সাইফুল মিয়ার আলু জমিতে শুকনো কচুরী দিয়ে মালচিং পদ্ধতিতে জমির পরিচর্যার কাজ করছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় আলু চাষে জনপ্রিয় হয়ে উঠছে মালচিং পদ্ধতি.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় আলু চাষে জনপ্রিয় হয়ে উঠছে মালচিং পদ্ধতি.

প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫

featured Image
 
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আলু চাষে মালচিং পদ্ধতিতে জমির পরিচর্যা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। আলু চাষি ও কৃষি শ্রমিকরা জানান, এই পদ্ধতিতে জমির উর্বরতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সেচের পানির অপচয় কমছে।
 
আলু চাষি ও কৃষক শ্রমিকদের সূত্রে জানা যায়, আলু রোপণ করা জমিতে রোপণকৃত আলুর দুটি সারির মাঝখানের ফাঁকা স্থানে শুকনো কচুরী,ঘাস ও খড় দিয়ে আবৃত করে দেয়াকে বলা হয় মালচিং পদ্ধতিতে জমির পরিচর্যা। এতে আলুর জমির মাটির আদ্রতা ধরে রেখে মাটি ঠান্ডা রাখতে সাহায্য করে। রোপণ কৃত আলুর চারা বড় হলে ব্যবহৃত শুকনো কচুরী,খড় ও ঘাস পঁচে মাটিতে মিশে জৈব সার তৈরী হলে চারা বাড়তি খাদ্যের যোগান পায়। মালচিং পদ্ধতিতে জমি পরিচর্যায় ব্যবহার করা জৈব সামগ্রী মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ সহ আগাছা জম্মাতে বাঁধা সৃষ্টি করে এবং মাটির উপরি ভাগে আবরণ তৈরী করে। এর ফলে জমিতে দেয়া সেচের পানি বাষ্পীভূত হওয়া প্রতিরোধ করে জমির আদ্রতার সুষম ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।
 
গজারিয়া উপজেলা কৃষি কর্মকর্তার কার্যলয় সূত্রে জানা যায়, চলতি আলু রোপণ মৌসুমে ২ হাজার হেক্টরের অধিক পরিমান জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে।
 
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ভবেরচর লক্ষীপুরা,বাউশিয়া ও করিমখাঁ এলাকা সংলগ্ন মাঠে গিয়ে কৃষক ও কৃষি শ্রমিকদের আলু জমিতে মালচিং পদ্ধতিতে জমির পরিচর্যা করতে দেখা গেছে।
 
লক্ষীপুরা গ্রাম সংলগ্ন পুর্ব চকে কথা হয় কৃষি শ্রমিক আলম মিয়ার সাথে, তিনি বলেন আলু রোপণ মৌসুমে তার নেতৃত্বে কুড়িগ্রাম থেকে ১১ জন শ্রমিক এসছেন আলু রোপণ ও জমির পরিচর্যার কাজে, ওইদিন তিনিসহ তার দুই সঙ্গী কৃষক সাইফুল মিয়ার আলু জমিতে শুকনো কচুরী দিয়ে মালচিং পদ্ধতিতে জমির পরিচর্যার কাজ করছিলেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত