গজারিয়ায় এক রাতেই কৃষকের ৮ গরু চুরি, নিঃস্ব পরিবার.
মুন্সীগঞ্জের গজারিয়ায় এক রাতেই চুরি হলো লিটন মিয়া নামে এক কৃষকের ৮টি গরু। এতে নিঃস্ব হয়ে পড়েছেন ওই কৃষক।
সোমবার (৩০ ডিসেম্বর ) দিবাগত রাতে উপজেলা বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া মধ্যম কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। গরুগুলো সড়ক পথে ট্রাকে করে নিয়ে গেছে বলে ধারণা করছে ভুক্তভোগী পরিবার।
বাউশিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসমত আলী তাঁতী ভুক্তভোগী লিটন মিয়ার বরাত দিয়ে জানান, রাতের আঁধারে গোয়ালঘর থেকে ৮টি গরু চুরি হয়। সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে গরুগুলো না পেয়ে হতবাক হয়ে পড়েন লিটন মিয়া। চুরি যাওয়া গরুর মধ্যে ৩টা গাভী ২টা ষাঁড় ও ৩টা বাছুর রয়েছে। ষাঁড়গুলো আসন্ন কোরবানির হাটে বিক্রির উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তিল তিল করে লালন পালন করা হচ্ছিল। চুরি হওয়া গরুগুলোর বাজারমূল্য আনুমানিক ৮ থেকে ৯ লাখ টাকা বলে দাবি করেন তিনি।
হাসমত আলী তাঁতী আরও বলেন, অভাব-অনটনের সংসারে এই ৮টি গরুই ছিল লিটন মিয়ার একমাত্র জীবিকা। গাভীর দুধ বিক্রি করে সংসার চালানোর পাশাপাশি গোখাদ্যের খরচও আসত এখান থেকেই। এক রাতেই সব হারিয়ে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মুখে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে গজারিয়া উপজেলায় গরু চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনক ভাবে বেড়ে গেছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে সংঘবদ্ধ চোরচক্রকে শনাক্ত করে চুরি হওয়া গরু উদ্ধার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।#
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত
মন্তব্য করার জন্য অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
গজারিয়ায় এক রাতেই কৃষকের ৮ গরু চুরি, নিঃস্ব পরিবার.
প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫