আপডেট : সোমবার, ৩০ মার্চ ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় এক রাতে ৩ বাড়িতে দুর্ধর্ষ চুরি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামে এক রাতে তিনটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
 
শনিবার দিবাগত মধ্যরাত থেকে রবিবার ভোর পর্যন্ত সংঘবদ্ধ একটি চোরচক্র পর্যায়ক্রমে এসব বাড়িতে হানা দেয়। ভুক্তভোগীদের দাবি, চোরেরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার মালামাল লুট করেছে।
 
​স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার পর চোরচক্রের সদস্যরা পরিকল্পিতভাবে গ্রামের আতাউর রহমান সরকার, তোফাজ্জল হোসেন সরকার ও বাবুল প্রধানের বাড়িতে প্রবেশ করে।
 
​ভুক্তভোগী আতাউর রহমান জানান, অজ্ঞাতনামা চোরেরা তাঁর বাড়ির সিঁড়ি ঘরের ওপরের টিন কেটে এবং ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা আসবাবপত্র তছনছ করে নগদ ১৫ হাজার টাকা ও প্রায় ২০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
 
​সবচেয়ে বড় চুরির ঘটনা ঘটে তোফাজ্জল হোসেনের বাড়িতে। তিনি জানান, চোরচক্র অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে কলাপসিবল গেটের তালাসহ মোট চারটি তালা কেটে ঘরে প্রবেশ করে। এরপর স্টিলের আলমারি ভেঙে নগদ ৫০ হাজার টাকা এবং বাজারমূল্যে প্রায় ৩ লক্ষ ৭০ হাজার টাকার স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। 
 
​এদিকে একই রাতে একাধিক বাড়িতে চুরির ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। সংঘবদ্ধ চোরচক্রের অপতৎপরতা রোধে পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
 
​এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী জানান, “আমরা খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মূলত ওই বাড়িগুলোতে কেউ থাকত না। বাড়ির মালিকরা ঢাকায় অবস্থানের সুযোগে চুরির ঘটনাটি ঘটে থাকতে পারে। আমার জানামতে, এই ঘটনায় ১০-১৫ হাজার টাকার মতো মালামাল চুরি হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় এক রাতে ৩ বাড়িতে দুর্ধর্ষ চুরি
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় এক রাতে ৩ বাড়িতে দুর্ধর্ষ চুরি

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামে এক রাতে তিনটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
 
শনিবার দিবাগত মধ্যরাত থেকে রবিবার ভোর পর্যন্ত সংঘবদ্ধ একটি চোরচক্র পর্যায়ক্রমে এসব বাড়িতে হানা দেয়। ভুক্তভোগীদের দাবি, চোরেরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার মালামাল লুট করেছে।
 
​স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার পর চোরচক্রের সদস্যরা পরিকল্পিতভাবে গ্রামের আতাউর রহমান সরকার, তোফাজ্জল হোসেন সরকার ও বাবুল প্রধানের বাড়িতে প্রবেশ করে।
 
​ভুক্তভোগী আতাউর রহমান জানান, অজ্ঞাতনামা চোরেরা তাঁর বাড়ির সিঁড়ি ঘরের ওপরের টিন কেটে এবং ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা আসবাবপত্র তছনছ করে নগদ ১৫ হাজার টাকা ও প্রায় ২০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
 
​সবচেয়ে বড় চুরির ঘটনা ঘটে তোফাজ্জল হোসেনের বাড়িতে। তিনি জানান, চোরচক্র অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে কলাপসিবল গেটের তালাসহ মোট চারটি তালা কেটে ঘরে প্রবেশ করে। এরপর স্টিলের আলমারি ভেঙে নগদ ৫০ হাজার টাকা এবং বাজারমূল্যে প্রায় ৩ লক্ষ ৭০ হাজার টাকার স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। 
 
​এদিকে একই রাতে একাধিক বাড়িতে চুরির ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। সংঘবদ্ধ চোরচক্রের অপতৎপরতা রোধে পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
 
​এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী জানান, “আমরা খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মূলত ওই বাড়িগুলোতে কেউ থাকত না। বাড়ির মালিকরা ঢাকায় অবস্থানের সুযোগে চুরির ঘটনাটি ঘটে থাকতে পারে। আমার জানামতে, এই ঘটনায় ১০-১৫ হাজার টাকার মতো মালামাল চুরি হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত