জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এতে ব্যবসায়ী সেলিম মিয়াকে আহ্বায়ক এবং সাবেক বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য ইউসুফ হাসানকে সদস্যসচিব করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নবগঠিত কমিটির আহ্বায়ক সেলিম মিয়া। এর আগে গেল মঙ্গলবার জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মাজেদুল ইসলাম ও সদস্যসচিব অ্যাডভোকেট মারুফ হোসেন মন্টির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গজারিয়া উপজেলা শাখার ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
মতামত