আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় এসএসসি-দাখিলের ফলে ভাটা, কমেছে পাসের হার ও জিপিএ-৫.

মুন্সীগঞ্জের গজারিয়ায় চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফলে আশানুরূপ সাফল্য আসেনি। কমেছে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। উপজেলার ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১১টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। এ নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
 
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর গজারিয়া উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৫০৮ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ১৩ জন। পাসের হার দাঁড়িয়েছে ৬৭ দশমিক ১৭ শতাংশ। অপরদিকে, সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
 
জিপিএ-৫ না পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো গজারিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ভবেরচর উচ্চ বালিকা বিদ্যালয়, ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়, রায়পাড়া মাধ্যমিক বিদ্যালয়, বাঘাইয়াকান্দি কলিমউল্লাহ উচ্চ বিদ্যালয়, টেংগারচর রাজিয়া কাদের আদর্শ উচ্চ বিদ্যালয় ও অসডার একাডেমি।
 
অন্যদিকে, এ বছর উপজেলার পাঁচটি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয় ২১৪ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১৮ জন। পাসের হার ৫৫ দশমিক ১৪ শতাংশ। পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে চারটির কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি।
 
জিপিএ-৫ না পাওয়া মাদ্রাসাগুলো হলো গজারিয়া বাতেনিয়া আলিম মাদ্রাসা, শিমুলিয়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা, হোসেন্দী দাখিল মাদ্রাসা ও ভাটেরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসা।
 
শিক্ষার্থী ও অভিভাবকদের মতে, শুধু পরীক্ষার সময় বাড়তি প্রস্তুতি নয়, সারা বছর শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী করে তুলতে হবে। বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। একই সঙ্গে দুর্বল শিক্ষার্থীদের জন্য নিয়মিত বিশেষ ক্লাসের ব্যবস্থা করা প্রয়োজন। 
 
তবে সব প্রতিষ্ঠানের ফলাফল খারাপ হয়নি। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান তুলনামূলক ভালো ফলাফল করেছে। এসব প্রতিষ্ঠানের সাফল্য বিশ্লেষণ করে অন্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতেও কার্যকর উদ্যোগ নেওয়া গেলে সামগ্রিক ফলাফল উন্নত করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 
এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল হাসান বলেন, ‘শিক্ষার্থীদের দুর্বল বিষয়গুলো চিহ্নিত করে নিয়মিত পাঠদান ও বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হলে আগামীতে ফলাফল আরও ভালো করা সম্ভব। একই সঙ্গে ঝরে পড়া রোধ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে অভিভাবকদেরও ভূমিকা রাখতে হবে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় এসএসসি-দাখিলের ফলে ভাটা, কমেছে পাসের হার ও জিপিএ-৫.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় এসএসসি-দাখিলের ফলে ভাটা, কমেছে পাসের হার ও জিপিএ-৫.

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়ায় চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফলে আশানুরূপ সাফল্য আসেনি। কমেছে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। উপজেলার ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১১টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। এ নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
 
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর গজারিয়া উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৫০৮ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ১৩ জন। পাসের হার দাঁড়িয়েছে ৬৭ দশমিক ১৭ শতাংশ। অপরদিকে, সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
 
জিপিএ-৫ না পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো গজারিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ভবেরচর উচ্চ বালিকা বিদ্যালয়, ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়, রায়পাড়া মাধ্যমিক বিদ্যালয়, বাঘাইয়াকান্দি কলিমউল্লাহ উচ্চ বিদ্যালয়, টেংগারচর রাজিয়া কাদের আদর্শ উচ্চ বিদ্যালয় ও অসডার একাডেমি।
 
অন্যদিকে, এ বছর উপজেলার পাঁচটি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয় ২১৪ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১৮ জন। পাসের হার ৫৫ দশমিক ১৪ শতাংশ। পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে চারটির কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি।
 
জিপিএ-৫ না পাওয়া মাদ্রাসাগুলো হলো গজারিয়া বাতেনিয়া আলিম মাদ্রাসা, শিমুলিয়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা, হোসেন্দী দাখিল মাদ্রাসা ও ভাটেরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসা।
 
শিক্ষার্থী ও অভিভাবকদের মতে, শুধু পরীক্ষার সময় বাড়তি প্রস্তুতি নয়, সারা বছর শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী করে তুলতে হবে। বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। একই সঙ্গে দুর্বল শিক্ষার্থীদের জন্য নিয়মিত বিশেষ ক্লাসের ব্যবস্থা করা প্রয়োজন। 
 
তবে সব প্রতিষ্ঠানের ফলাফল খারাপ হয়নি। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান তুলনামূলক ভালো ফলাফল করেছে। এসব প্রতিষ্ঠানের সাফল্য বিশ্লেষণ করে অন্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতেও কার্যকর উদ্যোগ নেওয়া গেলে সামগ্রিক ফলাফল উন্নত করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 
এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল হাসান বলেন, ‘শিক্ষার্থীদের দুর্বল বিষয়গুলো চিহ্নিত করে নিয়মিত পাঠদান ও বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হলে আগামীতে ফলাফল আরও ভালো করা সম্ভব। একই সঙ্গে ঝরে পড়া রোধ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে অভিভাবকদেরও ভূমিকা রাখতে হবে।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত