মুন্সীগঞ্জের গজারিয়ায় দীর্ঘ দিন ধরে সিমেন্টের খুঁটির ওপর বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছিল বিদ্যালয়ে পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরা। তাদের যাতায়াত সমস্যা সমাধানে বাঁশের সাঁকো ভেঙে কাঠের পুল নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম।
গতকাল শুক্রবার উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালের ওপর এটি নির্মাণ করা হয়।
জানা যায়, করিমখাঁ গ্রামের বিদ্যালয়ে পড়ুয়া কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র পথ ছিল খালের ওপর এ ব্রিজটি। দীর্ঘ বছর ধরে ব্রিজটি জরাজীর্ণ হয়ে পড়লে ভেঙে ফেলার জন্য ঠিকাদার নিয়োগ করা হয়। পরে ঠিকাদার ব্রিজটি অর্ধেক ভেঙে উদাও হয়ে যায়।পরে স্থানীয়রা ওই ব্রিজের সিমেন্টের খুঁটির ওপর বাঁশের সাঁকো নির্মাণ করে। এই সাঁকো দিয়ে চলাচল করতে ওই গ্রামের কোমলমতি শিক্ষার্থীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতো। পরে বিষয়টি স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম কে জানালে তিনি বাঁশের সাঁকো ভেঙে সেখানে কাঠের পুল তৈরি করে দেন। তার জন্য এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাকে ধন্যবাদ জানান।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, স্থানীয়রা বাঁশের সাঁকোর বিষয়টি জানান। পরে খোঁজ নেয়া হয়। যাতায়াতে যেন সমস্যা সৃষ্টব না হয় এজন্য আপাতত কাঠের পুল করে দিয়েছি। শুকনো মৌসুমে সেখানে ব্রীজের কাজ ধরা হবে বলে জানান তিনি।#
মতামত