মুন্সীগঞ্জের গজারিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় বিনামূল্যে বোরো ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চলতি অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম। উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাতবিন ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহাদাত হোসেন সরকার।
কর্মসূচির আওতায় ৩৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে উফশী জাতের ধান বীজ ও সার বিতরণ করা হয়। চলতি সপ্তাহের মধ্যেই আরও ১০০ জন কৃষকের মাঝে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসময় উপজেলার বিভিন্ন বøকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা এবং স্থানীয় কৃষক-কৃষাণীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৫

মতামত