আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় খরস্রোতা কাজলা এখন মৃতপ্রায় খাল

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের বুক চিরে বয়ে যাওয়া একসময়ের খরস্রোতা কাজলা নদী আজ মৃতপ্রায় খালে পরিণত হয়েছে। টলটলে পানি ভরা এই নদী ছিল স্থানীয় মানুষের জীবন-জীবিকার অন্যতম অবলম্বন। মাছ ধরা, নৌপথে যাতায়াত, কৃষিকাজ সবকিছুর সঙ্গেই জড়িয়ে ছিল নদীটির অস্তিত্ব।
স্থানীয় সূত্রে জানা যায়, গোমতী-মেঘনা নদী থেকে উৎপন্ন হয়ে প্রায় ৭ কিলোমিটার পথ অতিক্রম করে কাজলা নদী পুরান বাউশিয়া, মনারকান্দি, টেকপাড়া, বক্তারকান্দি, পোড়াচক বাউশিয়া, কুমারিয়া চর গ্রাম অতিক্রম করে পুনরায় মেঘনা নদীতে মিলিত হয়েছে। শুষ্ক মৌসুমেও নদীটি কানায় কানায় পানি পূর্ণ থাকত। প্রতিবছর এখান থেকে লক্ষ লক্ষ টাকার দেশীয় মাছ আহরণ করা হতো। নদীপথই ছিল এলাকাবাসীর প্রধান যোগাযোগ মাধ্যম এবং জীবিকার অন্যতম অবলম্বন।
সরেজমিনে দেখা যায়, পুরান বাউশিয়া থেকে কুমারিয়া চর পর্যন্ত কাজলা নদীর পানিপ্রবাহ প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এক সময়ের স্বাভাবিক স্রোতধারা ধীরে ধীরে কমে গিয়ে নদীটি অতিকুৎসিত ও স্থবির খালে পরিণত হয়েছে। নদীর দুই পাড়ে গড়ে উঠা বিভিন্ন কল-কারখানার তরল বর্জ্য, বাসা বাড়ির গৃহস্থালি ময়লা ও আবর্জনা অবাধে ফেলার কারণে পানির প্রাকৃতিক ধারা মারাত্মক ভাবে দূষণ ও বাধাগ্রস্ত হয়ে কাজলা নদী মৃতপ্রায় খালে রূপ নিয়েছে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে।
পুরান বাউশিয়া গ্রামের বাসিন্দা মোতালেব সরকার বলেন, একসময় কাজলার বুক চিরে বড় বড় নৌকা পাট বোঝাই করে বিভিন্ন মোকামে যেত। নদীপথই ছিল প্রধান যোগাযোগের মাধ্যম। কল-কারখানার তরল বর্জ্য, বাসা বাড়ির গৃহস্থালি ময়লা ও আবর্জনা অবাধে ফেলার কারণে নদী শেষ করে ফেলেছে। গ্রামের শিক্ষক সাইফুল ইসলাম মাস্টার জানান, কাজলা নদীপথে বিভিন্ন জেলা শহরের সঙ্গে যোগাযোগ হতো। ইংরেজ বণিকরাও এই পথ ব্যবহার করতেন। নদীর তীরেই প্রতিষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক বাউশিয়া নীল কুঠি পাড়া। সেচের পানির অন্যতম উৎস ছিল এই নদী। দেশীয় মাছ পাওয়া যেত প্রচুর। এখন সবই ইতিহাস। সিনিয়র সাংবাদিক মহিউদ্দিন আহমেদ বলেন, পুনর্খনন না হওয়ায় নদীটি মৃতপ্রায়। দখলদারদের উচ্ছেদ করে দ্রুত পুনর্খনন না করলে কাজলা পুরোপুরি বিলীন হয়ে যাবে।
স্থানীয়দের দাবি, অবিলম্বে জরিপ পরিচালনা, দখলমুক্তকরণ এবং টেকসই পুনর্খননের মাধ্যমে কাজলা নদীর প্রাণ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া হোক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, কাজলা নদীর বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা অবগত আছি। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা চলছে। শিগগিরই সরেজমিন পরিদর্শন করে দখলদারদের চিহ্নিত করা হবে। অবৈধ দখল উচ্ছেদ এবং পুনর্খননের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় খরস্রোতা কাজলা এখন মৃতপ্রায় খাল
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় খরস্রোতা কাজলা এখন মৃতপ্রায় খাল

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত