আপডেট : সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচিতে নিম্নমানের চাল.

মুন্সীগঞ্জের গজারিয়ায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণ করা চালের মান নিয়ে প্রশ্ন উঠেছে। বিতরণ করা চালের মধ্যে গুঁড়ো চালের পরিমাণ বেশি, কোথাও কোথাও চাল দলা বেঁধে রয়েছে এবং কিছু চাল পোকা ধরা বলে অভিযোগ করেছেন সুবিধাভোগীরা। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিম্ন আয়ের মানুষ।
 
গতকাল রোববার সকালে উপজেলার ইমামপুর ইউনিয়নের মাথাভাঙা এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির চালের বস্তা থেকে বের করা চালের মধ্যে গুঁড়ো চালের পরিমাণ বেশি। কিছু চাল দলা বেঁধে রয়েছে। এ ছাড়া চাল মেঝেতে ঢেলে ওজন করে সুবিধা ভোগীদের দেওয়া হচ্ছে।
 
সেখানে চাল নিতে আসা কয়েকজন সুবিধাভোগী জানান, পরিবারের খাদ্যচাহিদা পূরণে সরকারি এ কর্মসূচির চাল তাঁদের জন্য গুরুত্বপূর্ণ। তবে বিতরণ করা চালের মান নিয়ে তাঁরা সন্তুষ্ট নন। তাঁদের অভিযোগ, নির্ধারিত ৩০ কেজির বস্তায় চাল দেওয়ার পরিবর্তে ওজন করে চাল বিতরণ করা হচ্ছে। এ ছাড়া চালের মান নিয়েও তাঁদের মধ্যে অসন্তোষ রয়েছে। তাঁদের দাবি, চালের বর্তমান অবস্থা দেখে তা রান্নার উপযোগিতা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
 
সুবিধাভোগী কামরুল হাসান বলেন, এই চাল দিয়ে ভাত রান্না করা তো দূরের কথা, পশুপাখিও খাবে না। অনেক দিনের পুরোনো চাল আমাদের ধরিয়ে দেওয়া হচ্ছে।
 
আরেক সুবিধাভোগী জহিরুল ইসলাম বলেন, পরিবারের দুবেলা দুমুঠো ভাতের জোগাড় করতে ডিলারের কাছে আসি। কিন্তু যে চাল দেওয়া হচ্ছে, তা একেবারেই নষ্ট ও পোকা ধরা।
 
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডিলার বলেন, তাঁদের কাছে সরবরাহ করা চাল উপজেলা খাদ্যগুদাম থেকেই এসেছে। গুদামে দীর্ঘদিন মজুত থাকার কারণে চালের এমন অবস্থা হয়ে থাকতে পারে বলে তিনি দাবি করেন।
 
রসুলপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গত ডিসেম্বরে ডিলাররা চাল গ্রহণ করেছেন। চাল খারাপ হওয়ার কথা নয়। গুদামে নিয়মিত ওষুধ প্রয়োগ করা হয় বলেও জানান তিনি।
 
এবিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া বলেন, চালের বস্তা খুলে বিক্রি করার নিয়ম নেই। ৩০ কেজির বস্তা দিতে হবে। চালের মান নিয়ে ওঠা অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচিতে নিম্নমানের চাল.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচিতে নিম্নমানের চাল.

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের গজারিয়ায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণ করা চালের মান নিয়ে প্রশ্ন উঠেছে। বিতরণ করা চালের মধ্যে গুঁড়ো চালের পরিমাণ বেশি, কোথাও কোথাও চাল দলা বেঁধে রয়েছে এবং কিছু চাল পোকা ধরা বলে অভিযোগ করেছেন সুবিধাভোগীরা। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিম্ন আয়ের মানুষ।
 
গতকাল রোববার সকালে উপজেলার ইমামপুর ইউনিয়নের মাথাভাঙা এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির চালের বস্তা থেকে বের করা চালের মধ্যে গুঁড়ো চালের পরিমাণ বেশি। কিছু চাল দলা বেঁধে রয়েছে। এ ছাড়া চাল মেঝেতে ঢেলে ওজন করে সুবিধা ভোগীদের দেওয়া হচ্ছে।
 
সেখানে চাল নিতে আসা কয়েকজন সুবিধাভোগী জানান, পরিবারের খাদ্যচাহিদা পূরণে সরকারি এ কর্মসূচির চাল তাঁদের জন্য গুরুত্বপূর্ণ। তবে বিতরণ করা চালের মান নিয়ে তাঁরা সন্তুষ্ট নন। তাঁদের অভিযোগ, নির্ধারিত ৩০ কেজির বস্তায় চাল দেওয়ার পরিবর্তে ওজন করে চাল বিতরণ করা হচ্ছে। এ ছাড়া চালের মান নিয়েও তাঁদের মধ্যে অসন্তোষ রয়েছে। তাঁদের দাবি, চালের বর্তমান অবস্থা দেখে তা রান্নার উপযোগিতা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
 
সুবিধাভোগী কামরুল হাসান বলেন, এই চাল দিয়ে ভাত রান্না করা তো দূরের কথা, পশুপাখিও খাবে না। অনেক দিনের পুরোনো চাল আমাদের ধরিয়ে দেওয়া হচ্ছে।
 
আরেক সুবিধাভোগী জহিরুল ইসলাম বলেন, পরিবারের দুবেলা দুমুঠো ভাতের জোগাড় করতে ডিলারের কাছে আসি। কিন্তু যে চাল দেওয়া হচ্ছে, তা একেবারেই নষ্ট ও পোকা ধরা।
 
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডিলার বলেন, তাঁদের কাছে সরবরাহ করা চাল উপজেলা খাদ্যগুদাম থেকেই এসেছে। গুদামে দীর্ঘদিন মজুত থাকার কারণে চালের এমন অবস্থা হয়ে থাকতে পারে বলে তিনি দাবি করেন।
 
রসুলপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গত ডিসেম্বরে ডিলাররা চাল গ্রহণ করেছেন। চাল খারাপ হওয়ার কথা নয়। গুদামে নিয়মিত ওষুধ প্রয়োগ করা হয় বলেও জানান তিনি।
 
এবিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া বলেন, চালের বস্তা খুলে বিক্রি করার নিয়ম নেই। ৩০ কেজির বস্তা দিতে হবে। চালের মান নিয়ে ওঠা অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত