বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি খালের বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের মনাইরকান্দী টেকপাড়া সংলগ্ন খালের এ বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাত বিন সিদ্দিক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মুকবুল আহম্মেদ রতন, বাউশিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল হক, প্রশাসনিক কর্মকর্তা সুমন মিয়া, বাউশিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আহাদ মাস্টার, ইউপি সদস্য কামাল হোসেন, ডালিম প্রধান, হাকিম আলী দেওয়ান, এ এম রবিউল হক হান্নান, রেনু প্রধান প্রমুখ।
এদিকে, প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, নিয়মিত খাল পরিষ্কার রাখা গেলে বর্ষায় আর জলাবদ্ধতার ভোগান্তিতে পড়তে হবে না। তারা স্থায়ী সমাধানের জন্য নিয়মিত অভিযান ও মনিটরিং চালু রাখার দাবি জানান। বাউশিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল হক বলেন, বাউশিয়া ইউনিয়ন পরিষদের ওয়ান পারসেন থেকে ১০ লাখ টাকার বরাদ্দে কাজটি হচ্ছে। প্রথম পর্যায়ে আমরা মনারকান্দি টেকপাড়া সংলগ্ন খালটি ৭শত মিটার বর্জ্য ও কচুরিপানা পরিস্কার করবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন,এটি একটি অনেক পুরনো খাল যেটি পানির স্রোত ও প্রবাহ বিঘœীত হচ্ছিল। তারই পেক্ষিতে পানি নোংরা হয়েছে কচুরিপানা জমেছে, ময়লা জমেছে। সব মিলিয়ে এটি আমাদের নজরে এসেছে। নজরে আসার পর রক্ষণাবেক্ষণ ও পূর্বের অবস্থায় ফিরে নেওয়ার জন্য আমরা পদক্ষেপ গ্রহন করেছি।#

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৫

মতামত