আপডেট : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় খোলা ট্রাকে বালু পরিবহন, দুর্ভোগে পথচারী

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে খোলা ট্রাকে বালু পরিবহনের কারণে ভয়াবহ বায়ুদূষণ সৃষ্টি হচ্ছে। এতে পথচারী, যাত্রী ও স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের মুখে পড়ছেন।
সরেজমিনে দেখা যায়, অধিকাংশ বালুবাহী ট্রাক কোনো ধরনের ত্রিপল বা ঢাকনা ছাড়াই চলাচল করছে। চলন্ত ট্রাক থেকে বালু ও ধূলিকণা উড়ে আশপাশে ছড়িয়ে পড়ছে এবং রাস্তায় জমে তৈরি হচ্ছে ধুলোর স্তূপ। ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং সৃষ্টি হচ্ছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু প্রভাবশালী ব্যক্তি সড়কের পাশে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে স্তুপ তৈরি করছেন। সেখান থেকে বড় ট্রাকে করে বিভিন্ন এলাকায় বালু পরিবহন করা হচ্ছে। নিয়ম অনুযায়ী বালু পরিবহনের সময় ট্রাক ঢেকে রাখার বাধ্যবাধকতা থাকলেও তা মানা হচ্ছে না। এর ফলে চলন্ত ট্রাক থেকে উড়ে আসা ধূলিকণা মানুষের চোখ-মুখে লাগছে। এতে শ্বাসকষ্ট, চোখ জ্বালা-পোড়া ও ত্বকের সমস্যায় ভুগছেন অনেকেই। বিশেষ করে মোটরসাইকেল চালকরা বেশি ঝুঁকিতে পড়ছেন, যার কারণে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
ভবেরচর বাসস্ট্যান্ড এলাকার পথচারী ছাইদুর রহমান বলেন, দিনের বেশির ভাগ সময় সড়কে ধুলোর কুয়াশার মতো অবস্থা থাকে। চোখ-মুখ ঢেকে না চললে কিছুই দেখা যায় না। ভবেরচর কাঁচা বাজারের সবজি বিক্রেতা আনিছুর রহমান বলেন, বালু ব্যবসায়ীরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলার সাহস পায় না। প্রতিবাদ করলেই গালিগালাজ ও হুমকি দেওয়া হয়।
এলাকাবাসী দ্রুত খোলা ট্রাকে বালু পরিবহন বন্ধ করে ঢাকনাযুক্ত ট্রাক ব্যবহারের বাধ্যবাধকতা আরোপ এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও পরিবেশ অধিদপ্তরের অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।
এবিষয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. খন্দকার আরশাদ কবির বলেন, দীর্ঘদিন ধুলাবালুর মধ্যে চলাচলের ফলে হাঁপানি, ব্রঙ্কাইটিসসহ নানা শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এটি আরও বেশি বিপজ্জনক। এ বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, বালু বহনকারী ট্রাক ও ট্রলি ত্রিপল ব্যবহার না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় খোলা ট্রাকে বালু পরিবহন, দুর্ভোগে পথচারী
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় খোলা ট্রাকে বালু পরিবহন, দুর্ভোগে পথচারী

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে খোলা ট্রাকে বালু পরিবহনের কারণে ভয়াবহ বায়ুদূষণ সৃষ্টি হচ্ছে। এতে পথচারী, যাত্রী ও স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের মুখে পড়ছেন।
সরেজমিনে দেখা যায়, অধিকাংশ বালুবাহী ট্রাক কোনো ধরনের ত্রিপল বা ঢাকনা ছাড়াই চলাচল করছে। চলন্ত ট্রাক থেকে বালু ও ধূলিকণা উড়ে আশপাশে ছড়িয়ে পড়ছে এবং রাস্তায় জমে তৈরি হচ্ছে ধুলোর স্তূপ। ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং সৃষ্টি হচ্ছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু প্রভাবশালী ব্যক্তি সড়কের পাশে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে স্তুপ তৈরি করছেন। সেখান থেকে বড় ট্রাকে করে বিভিন্ন এলাকায় বালু পরিবহন করা হচ্ছে। নিয়ম অনুযায়ী বালু পরিবহনের সময় ট্রাক ঢেকে রাখার বাধ্যবাধকতা থাকলেও তা মানা হচ্ছে না। এর ফলে চলন্ত ট্রাক থেকে উড়ে আসা ধূলিকণা মানুষের চোখ-মুখে লাগছে। এতে শ্বাসকষ্ট, চোখ জ্বালা-পোড়া ও ত্বকের সমস্যায় ভুগছেন অনেকেই। বিশেষ করে মোটরসাইকেল চালকরা বেশি ঝুঁকিতে পড়ছেন, যার কারণে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
ভবেরচর বাসস্ট্যান্ড এলাকার পথচারী ছাইদুর রহমান বলেন, দিনের বেশির ভাগ সময় সড়কে ধুলোর কুয়াশার মতো অবস্থা থাকে। চোখ-মুখ ঢেকে না চললে কিছুই দেখা যায় না। ভবেরচর কাঁচা বাজারের সবজি বিক্রেতা আনিছুর রহমান বলেন, বালু ব্যবসায়ীরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলার সাহস পায় না। প্রতিবাদ করলেই গালিগালাজ ও হুমকি দেওয়া হয়।
এলাকাবাসী দ্রুত খোলা ট্রাকে বালু পরিবহন বন্ধ করে ঢাকনাযুক্ত ট্রাক ব্যবহারের বাধ্যবাধকতা আরোপ এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও পরিবেশ অধিদপ্তরের অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।
এবিষয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. খন্দকার আরশাদ কবির বলেন, দীর্ঘদিন ধুলাবালুর মধ্যে চলাচলের ফলে হাঁপানি, ব্রঙ্কাইটিসসহ নানা শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এটি আরও বেশি বিপজ্জনক। এ বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, বালু বহনকারী ট্রাক ও ট্রলি ত্রিপল ব্যবহার না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত