গতকাল মঙ্গলবার থেকে মুন্সীগঞ্জের গজারিয়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষজন। বৃষ্টির কারণে ব্যাহত হয়ে পরেছে স্বাভাবিক জীবনযাত্রা।
সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার ভবেরচর, ভাটেরচর ও পুরান বাউশিয়াসহ বেশ কিছু গ্রামীন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ সমস্ত রাস্তা দিয়ে হাঁটু পানি উপেক্ষা করে চলাচল করছে মানুষ। এছাড়াও গ্রামগুলোতে অনেক দোকানপাট বন্ধ রয়েছে। খুব একটা প্রয়োজন ছাড়া মানুষ বাড়ি থেকে বাহির হচ্ছে না। এমন পরিস্থিতি বিপাকে পড়েছে খেটে খাওয়া ও দিনমজুর শ্রেণীর মানুষগুলো। অন্যদিকে বৃষ্টি অব্যাহত থাকায় নদ নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এমন বৃষ্টিতে নিত্যপ্রয়োজনীয় কাজকর্মও বাধাগ্রস্ত হচ্ছে। অনেকে প্রয়োজনীয় কেনাকাটাও করতে পারছেন না। শিশু ও বৃদ্ধদের ঘর থেকে বের হওয়াই দুঃসাধ্য হয়ে উঠেছে।
উপজেলার নয়াকান্দি গ্রামের রিকশা চালক হান্নান মিয়া বলেন, মঙ্গলবার সকাল থেকে এখন পর্যন্ত প্রচুর বৃষ্টি। ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। রাস্তায় যাত্রী নেই, বৃষ্টিতে রিকশা চালানো যাচ্ছে না। সকাল থেকে বসে আছি রাস্তায় কোন মানুষের দেখা নাই। ইনকামও নাই। কথা হয় দিনমজুর হানিফ মিয়ার সাথে তিনি বলেন, এত বৃষ্টিতে বাড়ি থেকে বের হওয়ায় কঠিন। কাজ-কাম কি ভাবে করবো। বিপদে আছি। খামো কি? ভাইবা পাচ্ছি না। প্রসঙ্গত: আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে আগামী কয়েকদিন এমন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৫

মতামত