আপডেট : বুধবার, ০৫ আগস্ট ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় গোরস্থানের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি.

মুন্সীগঞ্জের গজারিয়ায় গোরস্থানের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে।
 
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের গুয়াগাছিয়া গোরস্থানে কবর জিয়ারত ও কবরবাসীর জন্য দোয়া করতে গিয়ে স্থানীয়রা দানবাক্সটির তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
 
স্থানীয় সূত্রে জানা যায়, গোরস্থানের সামনের সড়কের পাশে সাধারণ মানুষের স্বেচ্ছা অনুদান গ্রহণের জন্য একটি দানবাক্স স্থাপন করা হয়েছিল। ওই দানবাক্সে জমা হওয়া অর্থ গোরস্থানের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য প্রয়োজনীয় কাজে ব্যয় করা হতো। ধারণা করা হচ্ছে, গেল সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা দানবাক্সের তালা ভেঙে ভেতরে থাকা টাকা চুরি করে নিয়ে যায়। 
 
এদিকে, গোরস্থানের দানবাক্সে চুরির ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা এ ঘটনাকে সমাজের নৈতিক অবক্ষয়ের চরম বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করে জড়িতদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
 
স্থানীয় বাসিন্দা অন্তুর আহমেদ রুবেল ফেসবুকে লিখেছেন, ঐতিহ্যবাহী গুয়াগাছিয়া কবরস্থানে আজ রাতে চুরির ঘটনা ঘটেছে। শেষ ঠিকানাটুকুও আর নিরাপদ রইল না! এ কেমন অধঃপতন আমাদের সমাজের? চোরদের হাত থেকে অবশেষে শেষ আশ্রয়স্থলটুকুও রক্ষা পেল না। মানুষের মৃত্যুর পর যেখানে একটু শান্তির আশা থাকে, সেখানেও এমন বর্বরতা! এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
 
এ ছাড়া আরও অনেকেই ফেসবুকে এ ঘটনার নিন্দা জানিয়ে লিখেছেন, গোরস্থানের মতো পবিত্র স্থানে চুরি শুধু আইনভঙ্গই নয়, এটি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধেরও চরম অবমাননা। তারা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
 
এ বিষয়ে গোরস্থান পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক ভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় গোরস্থানের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় গোরস্থানের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি.

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের গজারিয়ায় গোরস্থানের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে।
 
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের গুয়াগাছিয়া গোরস্থানে কবর জিয়ারত ও কবরবাসীর জন্য দোয়া করতে গিয়ে স্থানীয়রা দানবাক্সটির তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
 
স্থানীয় সূত্রে জানা যায়, গোরস্থানের সামনের সড়কের পাশে সাধারণ মানুষের স্বেচ্ছা অনুদান গ্রহণের জন্য একটি দানবাক্স স্থাপন করা হয়েছিল। ওই দানবাক্সে জমা হওয়া অর্থ গোরস্থানের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য প্রয়োজনীয় কাজে ব্যয় করা হতো। ধারণা করা হচ্ছে, গেল সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা দানবাক্সের তালা ভেঙে ভেতরে থাকা টাকা চুরি করে নিয়ে যায়। 
 
এদিকে, গোরস্থানের দানবাক্সে চুরির ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা এ ঘটনাকে সমাজের নৈতিক অবক্ষয়ের চরম বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করে জড়িতদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
 
স্থানীয় বাসিন্দা অন্তুর আহমেদ রুবেল ফেসবুকে লিখেছেন, ঐতিহ্যবাহী গুয়াগাছিয়া কবরস্থানে আজ রাতে চুরির ঘটনা ঘটেছে। শেষ ঠিকানাটুকুও আর নিরাপদ রইল না! এ কেমন অধঃপতন আমাদের সমাজের? চোরদের হাত থেকে অবশেষে শেষ আশ্রয়স্থলটুকুও রক্ষা পেল না। মানুষের মৃত্যুর পর যেখানে একটু শান্তির আশা থাকে, সেখানেও এমন বর্বরতা! এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
 
এ ছাড়া আরও অনেকেই ফেসবুকে এ ঘটনার নিন্দা জানিয়ে লিখেছেন, গোরস্থানের মতো পবিত্র স্থানে চুরি শুধু আইনভঙ্গই নয়, এটি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধেরও চরম অবমাননা। তারা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
 
এ বিষয়ে গোরস্থান পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক ভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত